মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮

আপনার কবুতরের গোসল (Bath for pigeons) Written By Kf Sohel Rabbi





কবুতর অনেক কিছুর জন্য পরিচিত ও বিশ্ববিখ্যাত এবং বিভিন্ন কারণের জন্য এর চাহিদা রয়েছে। কবুতরের আকার, রং ও বিক্রয়ের জন্য কবুতরের পোষা পাখি হিসাবেও বেশ দেখা যায়। কবুতরের যত্ন এর সাথে সাথে এর কিছু ব্যাপারে আমরা সহজেই অনেক সমস্যা থেকে নিরাপদ থাকতে পারি। কবুতরের পুষ্টিকর খাবার, ভিটামিন ছাড়াও আরও একটি গুরুত্তপূর্ণ ব্যাপারে যা আমরা অনেকেই খেয়াল রাখি না, সেটা কি? সেটা হল আপনার কবুতরের গোসল করান। যদিও ব্যাপারটা খুবই সাধারন কিন্তু এর গুরুত্ব অনেক, প্রাথমিক ভাবে বলা যায় যে আপনার পায়রার দেখাশুনা ছাড়াও অনেক অনাখাঙ্খিত রোগ বালাই থাকেও নিরাপদ থাকবে আপনার কবুতর।


পায়রার মালিক তাঁর কবুতর কিভাবে গোসল/ স্নান দিবে তাঁর একটা সঠিক নির্দশনা দেওয়া হলঃ


১। আপনি প্রায় হয়তো খেয়া করবেন যে আপনার কবুতরটি তাঁর পানির পাত্র টিতে স্নান করার চেষ্টা করছে এটাকে একটু ভালভাবে কিভাবে করান যায় তাই আলোচনা করবো।



  • যেমন একটা মাপসই ক্লিন ট্রে ক্রয় বা বানাতে হবে, সেটা প্লাস্টিক অথবা টিনের হতে পারে।

  • ট্রে টি কমপক্ষে বারো ইঞ্চি জুড়ে অধিক সাত ইঞ্চি গভীর ট্রে নির্বাচন করুন, পরিষ্কার জল তিন বা চার ইঞ্চি ট্রে পূরণ করুন।

  • ছোট পায়রার প্রজাতির জন্য অগভীর গভীরতা ব্যবহার করুন, দৈনিক মল মিশ্রিত হলে সঙ্গে সঙ্গে নোংরা জল পরিবর্তন করুন।

  • জলের তাপমাত্রার ব্যাপারটা মনে রাখবেন, মাত্রাতিরিক্ত গরম বা ঠান্ডা জল ব্যবহার করা উচিত নয়। তবে ঠান্ডার সময় হাল্কা গরম পানি দেয়া যেতে পারে।



২। আগে পায়রার গোসলের পানি অফার করুন, ধাপ এক এ উল্লিখিত হিসাবে একই কৌশল ব্যবহার করুন। আপনি ধীরে ধীরে আপনার পায়রাকে অভ্যস্ত করার জন্য পানি দিতে এবং আপনি এটি তাদের স্নান করার আগে তাদের সেটি প্রদর্শন করুন । সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন স্নান করান যেতে পারে। তবে যারা কোন প্রতিযোগিতাই অংশ নিতে চাই তারা অবশ্যই পাঁচ দিনের শো তারিখের আগে স্নান করান উচিৎ। এই জল পালকের তেল রং মুছে ফেলা এবং পায়রার পালকের উজজলতা ফিরে পেতে সাহায্য করবে।


৩। স্পট-ক্লিনার ব্যবহার করুন। একটি হালকা শ্যাম্পু (একটি ঔষধমিশ্রিত ছাড়া শ্যাম্পু ভাল কাজ করে) ব্যবহার করুন। গরম পানি এবং শ্যাম্পু অল্প পরিমাণ মিশ্রিত করে একটি কাগজ গামছা বা নরম কাপড় নিন। শ্যাম্পু  ব্যবহারের ক্ষেত্রে পায়রার মুখ এড়িয়ে চলুন বা বাচিয়ে রাখুন, জল অথবা একটি ভিজা পরিষ্কার কাপড় একটি স্প্রে দিয়ে পরিষ্কার এলাকা পাখলান। কিছুক্ষণ পর পাখি স্বাভাবিক ভাবেই শুকিয়ে যাবে।


যদি কবুতরের শরীরে পোকা/উকুন/মাইট ইত্যাদি হয় তাহলে, নিম পাতা সিদ্ধ করে পানির তাপমাত্রা নরমাল করে স্নান এর জন্য দিতে পারেন, ফিটকারি/পটাস/ডেটল মিক্স পানিও এক্ষেত্রে ভাল কাজ করে। অথবা English shampoo, দিয়া স্নান করাতে পারেন এটা খুব ভাল কাজ করে। তবে শ্যাম্পু দিয়ে স্নান করানোর পর ভাল ভাবে সাধারন পানি দিয়ে পরিস্কার করে নিবেন। ঠাণ্ডার সময় তোয়ালে অথবা হেয়ার ড্রায়ার দিয়ে ভাল করে শুকিয়ে নিতে পারেন। অসুস্থ কবুতরের পা গরম পানির সাথে একটু অ্যান্টিসেপ্টিক মিক্স করে ধুয়ে দিলে ভাল ফল পাওয়া যায়। সুস্থ কবুতর কে যদি স্নান করান সম্ভব না  হলে অন্তত পা ধুয়া এবং নরমাল পানি দিয়ে স্প্রে করা উচিৎ।


স্নান এর উপকারিতাঃ



  • স্নান কবুতরের ময়লা দূর করার সাথে সাথে এর শরীরে লেগে থাকা রোগ জীবাণু/ ফাঙ্গাস/ ব্যাকটেরিয়া ইত্যাদি ধুয়ে যায়।

  • স্নান কবুতরের শরীরের পানিশূন্যতা রোধ করে।

  • স্নান কবুতরের শরিরকে চকচকে রাখে।

  • ডিমে তা দেয়া কবুতরের স্নান অতি জরুরি, এতে ডিমের আদ্রতা বজাই থাকে ও ডিম ফুটতে সাহায্য করে।

  • স্নান দেবার সময় খেয়াল রাখতে হবে যেন কানে পানি না যায়। (যখন নিজেস্নান দিবেন)।

  • স্নান স্ট্রেস মুক্ত রাখবে আপনার কবুতরদের।

  • কবুতর দের স্নান দিবার পর রোদে কিছুক্ষন রাখার ব্যাবস্থা করা, আর সম্ভভ হলে রোদের মধ্যেই স্নান এর বাবস্থা করা।


সতর্কতাঃ


শ্যাম্পু দিয়ে কখনও স্প্রে করবেন না।


অ্যান্টি জীবাণু মুক্ত ঔষধ দিয়ে গোসল দিবেন না।


অতিরিক্ত কোন ঔষধ যার সম্পর্কে আপনার জ্ঞান নেই সেগুল দিয়ে গোসল দিবেন না।


ঠাণ্ডার সময় কুসুম গরম পানি ব্যাবহার করতে পারেন। বেশি ঠাণ্ডার সময় গোসল না করানোয় ভাল।




আপনার কবুতরের গোসল (Bath for pigeons) Written By Kf Sohel Rabbi

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

আপনার কবুতরের উপবাস Fasting of pigeon

উপবাস (fasting of pigeon) খুব বিস্ময়কর শব্দ কিন্তু তার সত্যিকারের উপকারিতা আছে। আপনি আপনার কবুতর কে প্রতি সপ্তাহে বা ২ সপ্তাহে অন্তর বা অন্তত মাসে একবার উপবাস রাখুন। আমরা সবাই জানি সব পশু পাখি অধিকাংশ সময়ই তাদের Corp বা পেটে কিছু অতিরিক্ত খাবার সঞ্চয় রাখে প্রয়োজনীয় বা জরুরী অবস্থার জন্য বা অন্য যে প্রয়োজনে, আর যখন এই খাবার তারা হজম করতে পারে না, যখন তারা স্বাভাবিক ভাবেই খাদ্য পায়। তারা এই undigested / বা সঞ্চিত খাদ্য যখন হজম করতে পারে না, ফলে এটি Corp / পেট সংক্রমণ হতে পারে বা অন্য কোন ব্যাকটেরিয়া সমস্যা হতে পারে। তাই আমরা তাদের কিছু সময় রোযা/উপবাস রাখুন। (খাদ্য ও জল অন্তত ৪/৫ ঘন্টা ছাড়া) কিন্তু এই প্রক্রিয়া অসুস্থ যারা বা squab বা বাচ্চা আছে বা যারা ঔষধ অধীনে আছে এমন পায়রার জন্য প্রযোজ্য নয়।


মনে রাখবেনএই প্রক্রিয়া শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য সমগ্র দিনের জন্য নয়। এই প্রক্রিয়া সকালে সময় প্রয়োগ করা উচিত। মনে রাখবেন এই প্রক্রিয়া পাখি / পায়রার হজম ক্ষমতা বাড়াতে ও আরও অনেক অপ্রত্যাশিত রোগ থেকে রক্ষা করবে এবং প্রয়োজনীয় এনজাইম বৃদ্ধি হবে।




আপনার কবুতরের উপবাস Fasting of pigeon

বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

নতুন কবুতর খামারে প্রবেশের আগে আপনার অবশ্য করনীয়।

আমরা সবাই কম বেশি নতুন কবুতর ভালবাসি, আর তাই নতুন কোন কবুতর দেখলেই কিনতে ইচ্ছে করে। আর যদি সেটা ভাল জাতের হয় আর তার মধ্যে যদি দামটা নাগালের মধ্যে থাকে, তাহলেতো কথাই নাই। কিন্তু যে কোন কবুতর কেনার আগে ভাল করে পরখ করে কিনবেন। কারন আপনি হয়তো জানেন না যে আপনার নিজের অজান্তেই আপনি কি সমস্যা বাসায় বয়ে নিয়ে আসছেন। হইতো একটা সাধারন নতুন কবুতরের জন্য আপনার পুরো খামারের সব গুলোই কবুতর মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে। তাই হাট ও কবুতর ব্যাবসায়িদের কাছ থেকে কেনার সময় সতর্ক আরও একটু বেশি হবেন। শুধু তাই নয় শখের বসে আপনি হাটে গেছেন আর বাসাই ফিরে আপনার সখের কবুতরের কাছে গেছেন তাতে হইতো কবুতর না কিনেও আপনি জীবাণু বহন করে আপনার খামারে ছড়াচ্ছেন। হইত সাধারন ব্যাকটেরিয়া ঘটিত সমস্যা আপনি খুব সহজেই সমাধান করে ফেলতে পারবেন কিন্তু জীবাণু যদি ভাইরাল হয় তাহলে মনে রাখবেন আপনি এত সহজে মুক্তি না ও পেতে পারেন। তাই নতুন কবুতর খামারে প্রবেশ করানোর আগে আপনার অতি জরুরি কিছু কাজ আছে যা আপনাকে অত্যান্ত সতর্কতার সাথে পালন করেতে হবে।



  •  নতুন কবুতর আনার পর সেটাকে আলাদা করে রাখুন এবং জীবাণু নাশক স্প্র্যে করুন।

  • প্রথম দিনে সকালে নাক্স ভুম ৩০ (হোমিও) দিন ও সন্ধ্যায়ে টিবারকুলিনাম ৩০ (হোমিও) দিন। ৩ ফোটা করে। সঙ্গে খাবার ও স্যালাইন দিতে হবে।

  • দ্বিতীয় দিনে টিবারকুলিনাম ৩০(হমিও) দিন ও সন্ধ্যায়ে ক্যালকেরিয়া ক্রাব ৩০ দিন। যদি কবুতরের মধ্যে কোন রোগ বা আসুবিধা থাকে তাহলে এরই মধ্যে প্রকাশ পাবে, আর যদি না থাকে তাহলে আপনি সেই কবুতর গুলোকে আপনার খামারে যোগ করতে পারেন।

  • তৃতীয় দিনে মাল্টি ভিটামিন দিন।

  • চতুর্থ দিনে কবুতরের ক্রিমির ওষধ প্রয়োগ করুন। পঞ্চম দিনে শুধু পানি দিন। ষষ্ঠ দিনে স্যালাইন দিতে হবে।

  • সপ্তম দিনে মাল্টি ভিটামিন দিন টানা ৩/৪ দিন।

  • এগারতম দিন থেকে সাল্মনিলা কোর্স করান ৪/৫ দিন।

  • ষোলতম দিনে ক্যালসিয়াম+ADe3+E-SELL মিক্স করে দিন পর পর ২ দিন।

  • আঠারোতম দিনে শুধু পানি দিন।

  • উনিশতম দিনে রসুন বাঁটা ২/৩ চা চামচ ১ লিটার পানিতে মিক্স করে দিন।

  • বিশতম দিনে ভিটামিন বি কমপ্লেক্স দিন। (Mocap ভিটামিন, Novartis এর তা ভাল )

  • একুশতম দিনে স্যালাইন দিন।

  • বাইশতম শুধু পানি দিন।

  • তেইশতম দিনে ভিটামিন K মিক্স দিন।

  • চব্বিশতম দিনে শুধু পানি দিন।

  • পঁচিশতম দিনে বরাক্স ৩০(হমিও)দিন। ১ লিটার পানিতে ১ সিসি করে। এটা আপনার কবুতরের সংক্রমিত রোগ প্রতিরোধ করবে।

  • ছাব্বিশতম দিনে ভিটামিন বি কমপ্লেক্স দিন।

  • সাতাশতম দিনে বেলেডনা ৩০ দিন। ১ লিটার পানিতে ১ সিসি করে। এটা আপনার কবুতরের (mpv1/newcastle) রোগ প্রতিরোধ করবে। অথবা যারা ভ্যাকসিন দিতে চান তারা দিতে পারেন। তবে যেদিন ভ্যাকসিন দিবেন সেদিন পানির সাথে স্যালাইন দিবেন।

  • আটাশতম দিনে শুধু পানি দিন।

  • ঊনত্রিশতম দিনে ভিটামিন সি দিন। লেবুর রস দিতে পারেন।

  • ত্রিশতম দিনে Aloe Vera (গ্রিত কুমারি) দিন।

এভাবে আপনি আপনার সারা মাসের ছক সাজাতে পারেন অথবা আপনার পছন্দ অনুসারে করে নিতে পারেন। আর এভাবেই আপনার নতুন ও পুরাতন কবুতরদের রোগ থেকে প্রতিরোধ করে আপনার খামারকে আদর্শ খামারে পরিনত করতে পারেন। আর তা না হলে হইতো কোন অনাকাঙ্খিত পরিস্তিতির জন্য একদিন আপনি নিজে, আপনাকেই দায়ী করবেন।


লেখক : সোহেল রাবি ভাই









নতুন কবুতর খামারে প্রবেশের আগে আপনার অবশ্য করনীয়।

শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫

A pair of white fantail Pigeon for sale




*A pair of white fantail Pigeon for sale

* totally fresh

* কোন রোগ বালাই নাই।

শখ করে কেনা কবুতর। Varsity + Job এর কারনে ঠিকমত দেখাশোনা করতে পারছি না। খাঁচা সহ কিনলে ১০০০৳ অতিরিক্ত দিতে হবে।(বড় খাঁচা মাজখানে পার্টিশন কর ২ জোড়া পালা যাবে)




A pair of white fantail Pigeon for sale

মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০১৪

আমরা কি ধরনের কবুতর খামারি ? (কবুতরের কেস স্টাডি)

আমরা কি ধরনের কবুতর খামারি ? (কবুতরের কেস স্টাডি)


আমাদের দেশে উচ্চ মাধ্যমিক স্কুলে যে ধরনের হ জ ব র ল শিক্ষা ব্যাবস্থা, আমার মনে হয় দেশের ৯০% শিক্ষার্থীর এই সময়টা খুব একটা সুখকর ভাবে কাটে না। আমি স্কুল জীবনে খুব একটা ভাল মানের ছাত্র ছিলাম না কিন্তু সব সময়ই প্রথম বেঞ্চিতে বসতাম, আমার স্কুলে পৌঁছাতে দেরি হলেও আমার জন্য সেই জায়গা তা বরাদ্দ থাকত। প্রথম বা দ্বিতীয় ক্যাপ্টেন আমার জন্য সেই জায়গা টা রেখে দিত। যাই হোক, আমাদের প্রধান শ্রেণী শিক্ষক আমাদের, অংক, ইংরেজি, গ্রামার ও বিজ্ঞান ক্লাস নিতেন। প্রতিদিন ১০ টা অংক, ১ টা প্যারাগ্রাফ, ১০ টা অনুবাদ, ছাড়াও বিজ্ঞানের কোন না কোন বাসার কাজ দিতেন। সমাজ বিজ্ঞান শিক্ষক তো আরেক খাড়া উপরে তিনি প্রতিদিন ২ পাতা করে সমাজ বিজ্ঞান এর সেই কঠিন পড়া মুখস্থ করতে দিতেন আর পরদিন সেগুলো দাড়িয়ে তার সামনে বলতে হত না দেখে তিনি সামনে এমন ভাবে ছড়ি ঘুরাতেন যে জানা পড়াও অনেক সময় ভুলে যেতাম, বা যারা ভাল ছাত্র ছিল তারাও পর্যন্ত তার হাত থেকে রেহাই পেত না যদি না সে উনার কাছে প্রাইভেট পড়ত। এর পর ইসলামিয়াত শিক্ষক বিভিন্ন সুরার শানে নযুল ও সূরা গুলো মুখস্থ করতে হত।


টিফিন পিরিয়ডে ৪০ মিনিট সময় পাওয়া যেত, এর মধ্যেই নাস্তা এরই মধ্যে নামাজ কারণ টিফিন ব্রেক এর পরে আরবি শিক্ষক এর ক্লাস আর যদি নামাজ না পড়ি তাহলে শাস্তির পরিমান দ্বিগুণ, ফলে অনেক সময় নামাজ পড়ে টিফিন করার সময় পাওয়া যেত না। আর সেই কারনে কোন রকমে ১ টাকার বার ভাজা খেয়েই টিফিনের কাজটা সারতে হত। আর একারনেই আজ অনেক বছর পরও সেই সময়ের অনিয়মের বোঝা আজও বয়ে বেড়াতে হচ্ছে। সেই আরবি ক্লাসে প্রতিদিন ১০-১৫ নতুন আরবি শব্দ প্রতিদিন মুখস্থ করতে হত। ইংরেজি রচনার জন্য একজন শিক্ষক যিনি সপ্তাহে ২ দিন ক্লাস নিতেন, তাকে প্রতি ক্লাসে একটা করে ইংরেজি রচনা মুখস্থ বলতে হত। আর এসেম্বলি রোদের মধ্যে ৪০ মিনিট প্রান ঘাতি ছিল। এর পর আবার সিনিয়র ও জুনিয়র সমস্যা। সিনিয়র দের সামে কমরে হাত দিয়ে দারান যাবে না। পায়ে পা তুলে বসা যাবে না। উনাদের সামনে আড্ডা মারা যাবে না। আর এর উল্টো হলে, তার কপালে কি হত সেটা না হয় নাই বললাম। এভাবেই জীবনের উচ্চ বিদ্যালয়ের ৫ বছর পার করেছি। মাঝে মাঝে পড়ার চাপ এত বেশী হত যে অসুস্থ হয়ে পড়তাম বা স্কুল কামাই দিতাম। পরে হয় জরিমানা দিতাম বা অবিভাবক এর আবেদন পত্র জমা দিতাম। সেই সময়ের দুঃসহ সৃতি নিউরো সেলে বা ২৩ জোড়া ক্রমসমের কোন জায়গাই এমন ভাবে জেঁকে বসে গেছে। যে আজ জীবনের অনেক বছর পার হলেও মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে সেই সময়ের স্বপ্ন দেখলে ভয়ে ঘেমে উঠি, আর ঘুম থেকে জেগে উঠে একগ্লাস পানি খেয়ে ঘাম মুছতে মুছতে মহান আল্লাহ্‌ তালার কাছে শুকরিয়া আদায় করি, যে কমপক্ষে আল্লাহ্‌ সেই কঠিন সময় টা তো পার করিয়েছেন। আমাদের সেই হ য ব র ল শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা কেউই খুব ভাল না জানি অংক,না জানি ভাল ইংরেজি,না জানি ভাল বিজ্ঞান, না জানি ভাল ধর্ম। আমেরিকার এক জরিপে দেখা গেছে ৭০% সঠিক ভাবে জানে না মানুষের পাকস্থলী কোথাই অবস্থিত। আর জানার দরকার নাই। কারণ তারা কেউই ডাক্তার না। আর তাদের মতে এগুলো জানবে ডাক্তাররা, এটা তাদের জানার দরকার নাই। একজন বিখ্যাত মনিষী বলেছিলেন, যে জিনিষ ক্যালকুলেটরে একটা বতাম চিপে বের করা যাই সেটা মনে রাখার দরকার নাই। কিন্তু আমাদের মনে রাখতে হয়। কারণ আমাদের সাধারন একটা অফিস সহকারী পদের জন্য বিশ্বের কোথাই বেশী হাতি আছে? আর চাঁদে কি আছে, সমুদ্র তলদেশে কি আছে সেই সব প্রশ্নের উত্তর দিতে হয়! আর সেটা সেই পদের সঙ্গে সম্পর্ক থাকুক আর নাই থাকুক, কিছুই যায় আসে না।


বিশ্বের বিভিন্ন দেশের কবুতর খামারি দের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এক এক খামারি এক এক জাতের কবুতর ব্রীড করছে। আর তাতে তাদের সমস্থ মেধা প্রয়োগ করছে। ক্রস ব্রীড, আউট ব্রীড, লাইন ব্রীড করে তারা ভাল জাতের কবুতর উৎপাদন করছে। খুব কম খামারিই আছেন যারা সব জাতের কবুতর এক সাথে ব্রীড করছেন। কিন্তু আমাদের দেশে সেই জগা খিচুরি শিক্ষা ব্যাবস্থা থেকেই হোক, আর যে কারনেই হোক একজন ব্রীডারের কাছে সব ব্রীড থাকতে হবে। তা নাহলে সে খামারি না। আমরা অনেক সমই ভুলে যাই, যে আমাদের দেশে সবাই কবুতর বিক্রি করে পেট চালাই না। ফলে যিনি কবুতর বিক্রি করে পেট চালান আর যিনি শখের বসে পালেন তাদের ২ জনের খামারের পরিবেশ এক হবে না বা হবার কথাও না। একজন পেশাদার কবুতর খামারির কাছে যে কবুতর থাকবে, আকজন সৌখিন কবুতর খামারির কাছে সে কবুতর নাও থাকতে পারে। কিন্তু আমরা আমাদের চিন্তাধার অন্যের মধ্যে চাপিয়ে দিয়ার চেষ্টা করি সব সময়।


আমাদের চিন্তা ধারা আমি যেমন আমার ছেলেও সে রকম হবে, কিন্তু আমরা ভুলে যাই তার চিন্তা চেন্তনা তার থেকে ভিন্ন হতেও পারে। ছাগল ও ভেড়া কে কেউ যদি দড়ি ধরে টেনে নিতে চাই তাহলে সেটা পারবে না। কিন্তু তাদের একটাকে কেউ কোলে তুলে যদি নিয়ে যাই, তাহলে বাকিগুলো সবাই সেটাকে অনুসরন করতে থাকবে, সে যেখানেই যাক না কেন। আমাদের চিন্তা চেতনায় কোথাই যেন, এই প্রাণীর সাথে বিচিত্র কারনে মিল পাওয়া যাই, আমাদের ক্রমসমের কোন এক জোড়ার সাথে হয়ত তাদের তাদের টা মিশে গেছে। কারণ তা না হলে কবুতর খামারিরা কেন এক জন এক ব্রীড কিনেই সবাই কেনার জন্য হিরিক পরে যাই, কেন আমরা বুঝি না যে সবাই যদি এক দিকে ছুটি তাহলে জিনিষটার ভারসাম্যহীনতা ঘটবে। আর ফলে সবাইকে তাতে ভুগতে হবে। সেদিন এক অনুষ্ঠানে কবুতরের বড় বড় সব ব্রীডাররা জ্বালাময়ী সব বক্তৃতা দিলেন, আমদানি কারকদের তুলোধোনা করে ফেললেন। তাদের কাছেই সব গুলো ভাল ব্রীড আছে সেটাও শুনাতে ছাড়লেন না। যাই হোক, কিছু লোক আবার কবুতরের বিদেশী ঔষধের কথাও বললেন যে আমাদের দেশে বিদেশ থেকে ঔষধ আমাদানি করছে কিছু লোক, আমাদের দেশি ঔষধ অনেক ভাল ইত্যাদি ইত্যাদি। কিন্তু তিনি খেয়াল করেনি যে তার পিছনেই প্রজেক্টরে বিভিন্ন বিদেশী ঔষধের বিজ্ঞাপন চলছিলো আর তারই পাশের সেগুলো কেনার হিড়িক। এই ব্যাপার টা দেখে আমার মনে পরে গেল সেই কথা, “মোল্লা যা বলে তা শুন কিন্তু যা করে তা করোনা।”


আজ থেকে দুই বছরেরও আগে আমি আমার এক পোস্ট এ যখন এই সব ব্রীডাররা আমদানি কারকদের কাছে সকাল বিকাল ধরনা দিতেন আর আমদানি করা রিং এর কবুতরের বাহারি ছবি বিভিন্ন সামাজিক সাইট গুলো তে গর্ব ভরে দিতেন, আমার নতুন কালেকশন এনপিএ ব্র্যান্ডেড বা এই এই রিং ২০১০ ইত্যাদি তখন বলেছিলাম যে এভাবে চলতে থাকলে এক সময় আসবে যখন সবাইকে লোক দিয়ে মাথাই করে কবুতর বিক্রি করতে হবে বা বাসার ফ্রাইং প্যানে ফ্রাই করে খেতে হবে। তখন তাদের মনে এসব কথা মনেও হইনি, কারণ তখন তারা তাদের ঘড় গুছাতে ব্যাস্ত ছিলেন। তারা খেয়ালি করেনি যে তাদের নিজের অজান্তেই তাদের ঘরে যে আগুন লেগেছে সেই আগুন তাদেরকেও পুরাতে পারে। আজ যখন সেই আগুনে তাদের গা পুঁড়া শুরু হয়েছে তখন টনক নড়েছে। আরে কি হচ্ছে, হই হই রৈ রৈ …!!! করে বেড়াচ্ছেন বাঁচানোর জন্য, কিন্তু তারা ভুলে গেছেন, তাদেরকে কে বাচাবে। যখন আক্রান্ত সবাই। বিড়ালকে মাছের হাড়ি চিনিয়েছে কারা, আর আজ যদি সব বেড়াল সেই সব হাড়ীর খোঁজে বের হয়ে পরে তারা কি করতে পারবেন?


আজ যখন এই সেক্টর তা সকটাপন্ন তখন তারা সেই স্কুল জীবনের সিনিয়র আর জুনিয়র কল্কী হাতে নিয়ে টান দিয়ে ধুয়া ছাড়ছেন। কিন্তু তাদের কে মনে রাখতে হবে একটা সময় পর সিনিয়র ও জুনিয়র এর কোন ভেদাভেদ থাকে না। আর আপনি যদি এটা চিন্তা করেন তাহলে আমি বলব, আপনি মূর্খের রাজ্যে বাস করছেন এখনও অথবা আপানি একজন জ্ঞান পাপী ছাড়া আর কিছুই না। আমরা ফরজ কাজের খোজ রাখি না কিন্তু সুন্নত ও নফল নিয়ে টানাটানি করি। এই প্রসঙ্গে এক গল্প না বললেই নয়, একবার এক হুজুর এক গ্রামের মসজিদে বয়ান দিলেন যে, পাগড়ি পড়া সুন্নত, তো একদিন হুজুর গ্রামের ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই খেতে এক গ্রাম্য কৃষক কাজ করছিল লুঙ্গি পরে খালি গায়ে। হুজুর কে দেখে তার বয়ান এর কথা মনে হতেই, তাড়াতাড়ি করে সে লুঙ্গি টা খুলে পাগড়ি বানিয়ে মাথাই দিল, এদিকে তার নিচের দিকে কোন কাপড় না থাকাই হুজুর তাড়াতাড়ি চোখ ঢেকে বললেন আরে কর কি কর কি? কৃষক অবাক হল, হুজুরের এই ধরনের প্রশ্নে, সে বলল হুজুর আপনে না বলেছেন যে, পাগড়ি পড়া সুন্নত? হুজুর বলল, আরে মিয়া আগে ফরজ আদায় কর তারপরই সুন্নত পালন করবে। আমাদের দেশে কবুতর সেক্টরে আরেকটা বড় সমস্যা সেটা আমার স্কুলের মতই সিনিয়র জুনিয়র সমস্যা, এই ভুত আমাদের মাথা থেকে নামে না। তারা ভুলে যান যে, বয়সের এই বাঁধ থাকে না থাকতে হয় না। তাহলে আপনি জীবনে চলার পথ হারিয়ে ফেলবেন।


আমাদের এই সেক্টরের লোকজন কবুতরের আমদানি কারকদের উপর দোষারোপ করে নিজেরা নিজেদের দোষ ঢাকার এক অপচেষ্টা করছেন মাত্র। আমাদের দেশে কবুতর সেক্টরের এই অবস্থার জন্য আমদানি কারকরা যতনা দায়ী, তার থেকেও দ্বিগুণ দায়ী আমাদের মানসিক অবস্থা আর আমাদের নৈতিকতা। আমাদের এক জন বড় ব্রীডার ২-৩ হাজার টাকার লোভ সামলাতে পারে না। ফাটা কবুতরের পর তুলে বিক্রি করে। অসুস্থ কবুতর কে চালিয়ে দেয় সুস্থ বলে। নতুন খামারি কে উৎসাহিত করার বদলে ঘার মটকে কিভাবে খাওয়া যাই সেটাই চিন্তা করে। আর এটা দিনের পর দিন চলে আসছে…! এটা কেন হবে…? আমরা কি মনে করি না যে আমাদের কে কবরে যেতে হবে…২ দিন আগে বা পরে? আমরা কি ভুলে গেছি আজ যাদের জন্য আমি গর্ত খুঁড়ছি কালকে সেই গর্তে আমাকেও পড়তে হতে পারে…! তাহলে কেন…এই সব বাটপারি…কেন এই সব জচ্চরি…?! আমাদের কিছু সৌখিন ব্রীডার এই সব অবস্থা দেখে কবুতর পালাই ছেড়ে দিয়েছেন। আরে ভাই মাথা ব্যাথা হলে যদি মাথা কেটে ফেলাই সমাধান হত তাহলে তো কোন সমস্যাই থাকত না। আর সব কারনের ফলেই সেই সব খামারিরা আমদানি করা কবুতর কিনতে আগ্রহী হয়েছেন। আর আজ আমরা বুঝতে পারছি আমরা কি করছি। আমাদের কিছু ব্রীডার পাশের দেশে কবুতর পাঠাতেন, তখন তাদের কোন অসুবিধা হয়নি। আর লোকাল কবুতর বাজার নিয়ে তাদের তখন কোন ম্যাথাব্যাথাও ছিল না। কারণ তখন তারা লোকাল বাজার থেকেই বেশী দাম পাচ্ছেন। কিন্তু আজ যখন সেটা বুমেরাং হয়ে গেছে তখন তাদের আত্মা কেপে উঠেছে। তখনি সেই সব কবুতর সেক্টরের সমাজপতিরা সোচ্চার হয়ে উঠেছেন কি করা যাই কি করা যাই। কিন্তু প্রবাদ আছে, “ভাবিয়া করিয় কাজ করিয়া ভাবিও না!” আমাদের দেশে আমদানি কারক আর বিক্রেতা, ট্রেডার আর তথাকথিত ব্রীডার দের অত্যাচারে যখন প্রান ওষ্ঠাগত তখন ক্রেতার অস্থিরতা আর এক মাত্রা বাড়িয়ে দেয়।


সেদিন এক আমদানি কারকের বাসাই গিয়ে এক ক্রেতা তার কাঙ্ক্ষিত কবুতর না পেয়ে এমন ভাবে হাঁ হুতাস করতে শুরু করলেন মনে হল যেন সেই কবুতর টা উনার জীবন রক্ষা কারী ঔষধ আর ওটা না পেলে উনি এখনি মারা যাবেন। এই এই সুযোগ গুলোই সবাই গ্রহন করেন। কাঁচা মরিচের দাম যখন ১০০ টাকা তখন আপনার তো সেটা কিনার দরকার নাই বা আপনার যদি বিকল্প কিছু থাকে। কিন্তু না আমরা তার পিছনেই দৌড়াতে পছন্দ করি। যাই হোক প্রকৃতি, সময় মানুষকে সব কিছু শিখতে বাধ্য করে, আর আশা করি হয়ত অচিরেই মানুষ শিক্ষা নিবে না হয় চরম মূল্য দিতেই থাকবে অনন্ত কাল, যতক্ষণ না নিঃশেষ হয়ে যায়।


“আর যে সম্পদকে আল্লাহ তোমাদের জীবন-যাত্রার অবলম্বন করেছেন, তা অর্বাচীনদের হাতে তুলে দিও না। বরং তা থেকে তাদেরকে খাওয়াও, পরাও এবং তাদেরকে সান্তনার বানী শোনাও।“(সূরা আন নিসাঃআয়াত-৫)


লেখক : সোহেল রাবি ভাই



আমরা কি ধরনের কবুতর খামারি ? (কবুতরের কেস স্টাডি) BD Online Pigeon Market

আমরা কি ধরনের কবুতর খামারি ? (কবুতরের কেস স্টাডি)

Uncategorized

শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪

বিদেশ থেকে আমদানিকৃত কবুতরের বিভিন্ন রোগের জন্য কিছু গুরুত্বপূর্ণ ঔষধ (Pigeon Medicine) বিক্রয় করা হবে।

বিদেশ থেকে আমদানিকৃত কবুতরের বিভিন্ন রোগের জন্য কিছু গুরুত্বপূর্ণ ঔষধ (Pigeon Medicine) বিক্রয় করা হবে। আগ্রহী কবুতর পালক,খামারি ও ফেন্সিয়াররা যোগাযোগ করুন, মোবাইল# ০১৮১৯৮১৬৩৯৩। (মজুত সীমিত।)


1) Coccicure: কবুতরের coccidiosis প্রতিরোধ ও চিকিত্সায় ভাল কার্যকরী ঔষধ।


2) Streptococ-coli-cure : কবুতরের Streptococcus bovis (তরুণ কবুতরের অসুস্থতা) ও ই-কোলাই দ্বারা সৃষ্ট রোগ ও তার প্রতিকারের জন্য ব্যবহৃত হয়।


3) Trichomonas Cure: Trichomoniasis (Cankar) এবং Hexamitiasis রোগের প্রতিরোধ ও

চিকিত্সায় ভাল কাজ কএ থাকে।


4) Paratyphoid cure: salmonellosis (প্যারাটাইফয়েড) এর জন্য কার্যকরী।


5) Wormacure: কবুতরের বিভিন্ন ধরনের ক্রিমির জন্য কার্যকরী।


6) Total Disinfection Combination: occidiosis,trichomoniasis(cankar),salmonella (টাইফয়েড-

সদৃশ জ্বর), ornithosis(one eye coldness) জন্য প্রতিকারের জন্য কার্যকরী ।


7) OrniSpecial: ornithosis(one eye coldness) জন্য প্রতিকারের জন্য কার্যকরী


8) BS: canker (tricho), coccidiosis, hexamitiasis এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল

সংক্রমন থেকে প্রতিকার করে, হজমের সমস্যা ও হজম শক্তি বাড়াতে

ও অতিরিক্ত পালক ঝরা রোগ থেকে প্রতিকার করে থাকে।


9) Belgawormac: কবুতরের বিভিন্ন ধরনের ক্রিমির জন্য কার্যকরী।


13) 10% ENROFLOXAROM ঃব্রড স্পেকট্রাম antimicrobial, Mycoplasmosis, salmonellosis,

pasteurelosis চিকিত্সার জন্য ও সংক্রামক coryza ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজ়মা এবং chlamidia

দ্বারা উত্পাদিত রোগের চিকিৎসায় কার্যকরী।


14) Alazol: trichomoniasis (cankar) চিকিৎসায় ও প্রতিরোধে ভাল কাজ করে থাকে।


17) Belgaroni 10%: trichomoniasis (cankar) ক্ষেত্রে প্রিভেন্টিভ এবং চিকিত্সা রোগ নিরাময়কারী।


18) Chevi-Col: Trichomoniasis (cankar) এবং Hexamitiasis প্রতিরোধ ও চিকিৎসায় কার্যকারী।


19) OrniSpecial: Ornithosis (one eye coldness) , ময়লা নাক,কঠিন শ্বাস (ঝিমুনি ভাব), চোখের পাতা ফোলা, ইত্যাদি চিকিৎসায় কার্যকরী।


20) Nirfuramycin: salmonellosis (Paratyphus) বিরুদ্ধে ভাল চিকিত্সা। এছাড়াও যেকোনো ব্যাকটেরিয়াল সংক্রমণ, কোলাই সংক্রমণে , শ্বাসযন্ত্র ব্যাকটেরিয়াল সংক্রমণ, বা স্ট্রেস এ ভাল কাজ করে থাকে।


21) Superboli: একটি আদর্শ ভিটামিন বি কমপ্লেক্সের । কবুতরের রেসের পর এই ভিটামিন বিশেষ ভাবে কার্যকরী।



বিদেশ থেকে আমদানিকৃত কবুতরের বিভিন্ন রোগের জন্য কিছু গুরুত্বপূর্ণ ঔষধ (Pigeon Medicine) বিক্রয় করা হবে। BD Online Pigeon Market

বিদেশ থেকে আমদানিকৃত কবুতরের বিভিন্ন রোগের জন্য কিছু গুরুত্বপূর্ণ ঔষধ (Pigeon Medicine) বিক্রয় করা হবে।

শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪

কবুতর খামারিদের জন্য শীতের মাসিক ছক

কবুতর খামারিদের জন্য শীতের মাসিক ছক


“তাদের অন্তর রয়েছে, তার দ্বারা বিবেচনা করে না, তাদের চোখ রয়েছে, তার দ্বারা দেখে না, আর তাদের কান রয়েছে, তার দ্বারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মত; বরং তাদের চেয়েও নিকৃষ্টতর।“ (সূরা আল আ’রাফঃআয়াত-১৭৯)


আমাদের জীবনে অহরহ অনেক ঘটনা ঘটছে বা অনেক কিছুই আমরা জানতে পারছি পড়া,দেখা বা শুনার মাধ্যমে। যেটা আমাদের মন বিশ্বাস করে না বা সায় দেই না সেগুলোকে আমরা অন্য কারো সাথে আলোচনা করা বা জানানোর প্রয়োজন মনে করি না। কিন্তু যে সব ঘটনা আমরা অন্যের সাথে আলোচনা করি বা জানানোর জন্য ব্যাতিব্যাস্ত থাকি। যদিও বা আমারা মুখে বলে থাকি এগুলো আমি বিশ্বাস করি না বা এগুলো ভুয়া। যেভাবেই বলি না কেন একবার একটু চিন্তা করে দেখেন এগুলোর ব্যাপারে মনের এক কনাই কোথাও যেন এর কিছুটা হলেও বিশ্বাস লুকিয়ে আছে বা এই কথার স্বপক্ষে কোন যুক্তি আপনার মনে আছে। একথার বাস্তবতা বা কেস স্টাডি হল এরূপ, অনেকেই আছেন যারা বলে থাকেন ভাই আমাকে উনি এই ঔষধ দিয়েছেন এটা কি ভাল হবে? বা ভাই আমি উনাকে এই ধরনের ঔষধ দিতে দেখেছি। বা উনাকে এই ঔষধ প্রয়োগ করে উপকার পেতে দেখেছি, আপনি কি বলেন। এভাবে কারো কাছে উপদেশ চাওয়া হয়। বা বলা হয় ভাই উনি আপনার সম্পর্কে এটা বলেন বা বলেছেন। এর মানে আপনি এই কথা স্বপক্ষে আপনার মনে একটু হলেও সমর্থন আছে বা এই কথা আপনি একটু হলেও বিশ্বাস করেন। অনেকেই বলে যা রটে তা কিছু না কিছু বটে। অনেক সময় কিছু না রটলেই আমরা বিশ্বাস করে নেই এটা কিছু বটে। যেমন ভ্যাকসিন এর কোথাই বলি, আমাদের দেশে হাঁস মুরগির ভ্যাকসিন মানুষ দিতেছে অবলীলাই জিজ্ঞাস করলে বলেন, ভাই মানসিক সান্তনা। ভাই অহেতুক মানসিক সান্তনা কেন দিবেন? অনেকেই আছেন যারা এই ধরনের মানসিক সান্তনা লাভ করারা সাথে সাথে অহেতুক এই মানসিক সান্তনা তা অন্যকে দিতেও উৎসাহিত করেন। ব্যাপারটা অনেক টা এ রকম,”o foxes cut your tails because it is ugly….!” কিন্তু অন্যের লেজ কাটার ব্যাপারে উনারা কেন আগ্রহী তা বোধগম্য হয় না।



এখন ডিজিটাল যুগ এই যুগে একটা বোতামের চাপে অনেক কিছুই জানা যায়। আর এই যুগেও যদি আমরা বলি ভাই আমি জানিও না বা আমি তো নতুন এটা বলে। সেই তেমনি মানসিক সান্তনাই পাবেন আর কিছু না। আর এটা বলে আপনি আপনার দায়িত্ব থেকে পালাতে পারবেন না। পরকালে যদি আপনি বলেন যে হুজুর রা আমাদেরকে এটা জানানি তাহলেও কিন্তু আপনি মাফ পাবেন না। আপনার নিজের দায়িত্ব হল জ্ঞান অর্জন করা আর আপনি সেই ফরজ তরখ করেছেন। সেই জন্য এ ক্ষেত্রে আপনার দুই ধরনের শাস্তি হতে পারে পরকালে। এক, না জানা বা জানার চেষ্টা না করা এবং দুই, পালন না করার।


যাই হোক, শীত প্রায় সমাগত, তাই অনেকের মনে কবুতর নিয়ে আজানা আতঙ্ক বিরাজ করছে শীতে অনেক কবুতর মারা যায়। আসলে তা সঠিক না। আপনি যদি আপনার কবুতরের সঠিক পরিচর্যা না করেন তাহলে শীত-গ্রীষ্ম-বর্ষা সব ঋতুতেই আপনার কবুতর মারা যাবে। আর আপনি যদি সঠিক পরিচর্যা করেন বা অলসতা না করেন। তাহলেই কেবল আপনি সফল খামারি হিসাবে পরিগণিত হবেন সন্দেহ নাই।


শীতের মাসিকঃ


দিন ১-৪ঃ পর্যন্ত সাল্মনিল্লা কোর্স করাতে হবে। (যেটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে করে থাকে, কিন্তু সবচেয়ে উপযুক্ত সাফি+ফেবনিল+মারবেলাস এর মিক্স কোর্স করা, অনুপাত তা এরূপ ২+২+১ টেবিল চামচ ।)


দিন ৫ঃ স্যালাইন দিন। (অথবা এর বদলে ভিটামিন সি দিতে পারেন যেমন লেবুর রস। ১ টি লেবু ১ লিটার পানিতে।)


দিন ৬-৯ঃ পর্যন্ত ভিটামিন বি কমপ্লেক্স দিন। (এক্ষেত্রে toxynil, biovit, vita B+C ইত্যাদি ভিটামিন দিতে পারেন। কারন এর অভাবে বেশীর ভাগ টাল রোগ হয়।)


দিন ৯-১০ঃ পর্যন্ত হমিও Kali Curb 30 দিন। (এটা ঠাণ্ডা জনিত সমস্যা থেকে প্রতিরোধ করবে।)




দিন ১১ঃ
রসুন বাটা+মধু+লেবুর রস। (১ লিটার পানিতে ২ চা চামচ রসুন বাতা,২ চা চামচ মধু আর ১ চামচ লেবুর রস মিক্স করে দিলে ভাল।তবে পানি অবশ্য ছেকে নিতে হবে। আর লেবু চিপার সময় গ্লভস বা লেমন ইস্কুইজার ব্যাবহার করবেন। এটা শরীর গরম রাখতে সাহায্য করবে।তবে খেয়াল রাখতে হবে যে এই কোর্স করার আগে কবুতরের ক্রিমির ঔষধ দিয়া আছে কিনা টা জেনে নিবেন। কারন ক্রিমি থাকলে এটা ঝুঁকিপূর্ণ হতে পারে।)


দিন ১২ঃ হোমিও Belodona 30 (এটা আপনার কবুতর কে প্যারামক্সি ভায়রাস থেকে মুক্ত রাখতে সাহায্য করবে।)


দিন ১৩-১৬ঃ পর্যন্ত ক্যাল ডি,ভিটামিন K ও E ভিটামিন দিয়া ভাল। (এক্ষেত্রে Calcium Forte+AD3e+k Vitঅথবা Calbo D+Ad3e+k Vitদিয়া যেতে পারে। এতে শরীর গরম রাখতে সাহায্য করবেও ভিটামিন কে ডিমের ভিতর কবুতরের বাচ্চা মারা যাওয়া ইত্যাদি প্রতিরোধ করতে সাহায্য করবে। এগুলো আলাদাভাবে বা একসঙ্গেও দিতে পারেন। তবে ভিটামিন K টা আলাদা ভাবে দেবার চেষ্টা করবেন।)




দিন ১৭ঃ
স্যালাইন দিন। (অথবা এর বদলে ভিটামিন সি দিতে পারেন যেমন লেবুর রস। ১ টি লেবু ১ লিটার পানিতে।)


দিন ১৮-২১ঃ পর্যন্ত লিভার টনিক দিন। (অধিকাংশ কবুতর লিভার জনিত সমস্যায় বেশি ভুগে থাকে। তাই লিভার এর ব্যাপারে একটু খেয়াল রাখা জরুরি। এক্ষেত্রে হামদারদ এর Cinkara, Icturn, Karmina ইত্যাদি বা আপনার পছন্দ মতো ব্যাবহার করতে পারেন।)


দিন ২২ঃ হোমিও Tiberculinum 30 দিন।(এটি ধুলা জনিত সমস্যা থেকে প্রতিরোধ করবে।)




দিন ২৩ঃ
লিকার চা বা গ্রিন চা বা প্রবায়টীক দিতে পারেন। ( এটা কাঙ্কার প্রতিরোধ ও ভাল ব্যাকটেরিয়া উৎপাদনে সাহায্য করবে।)


দিন ২৪ঃ হোমিও Borax 30 দিন। (এটি বায়ু বাহিত রোগ থেকে প্রতিরোধ করবে।)

দিন ২৫ তারিখ অ্যাপেল সিডার দিন। (এক্ষেত্রে আমিরিকার তৈরি অ্যাপেল সিডার দিয়া উত্তম। এটা সাল্মনিল্লা প্রতিরোধে সাহায্য করবে।১ লিটারে ১ সিসি বা তার কম, বেশি প্রয়োগ করবেন না তাতে বিপরিত ফল হতে পারে।)


দিন ২৬-৩০ঃ পর্যন্ত মাল্টি ভিটামিন দিয়া ভাল। (এক্ষেত্রে pawer max(made in Vietnam),All Vit Ma(Made in Germany),Max grower (made in Holland) দিয়া যেতে পারে। এতে শরীর গরম রাখতে সাহায্য করবে। সকল ভিটামিন ও মিনারেলস এর অভাব পুরন করবে।)


দিন ৩১ঃ স্যালাইন দিন। (অথবা এর বদলে ভিটামিন সি দিতে পারেন যেমন লেবুর রস। ১ টি লেবু ১ লিটার পানিতে।অথবা সাধারন পানিও দিতে পারেন।)


প্রতিরোধক কিছু জরুরি ঔষধঃ


১) হোমিও deptherinum 200 ১ ফোঁটা করে মাসে বা ক্যালিমুর ৬ক্স ১ টা ট্যাবলেট মাসে দিতে পারেন। এতে ডিপথেরিয়া হবার সভাবনা অনেকটা কম থাকবে বা এর প্রতিরোধক হিসাবে কাজ করবে।


২) হোমিও Eupatorium Perfo. ১ সিসি= ১ লিটার পানিতে মিক্স করে সাধারন খাবার পানি হিসাবে পরিবেশন করবেন (মাসে ১ বার)।


(সতর্কতাঃ ২ ধরনের হোমিও ঔষধ একসঙ্গে ব্যাবহার করবেন না অনুগ্রহ করে।)


এই ছক যে আপনাকে অনুসরন করতেই হবে এমন কন বাধ্যবাধকতা নাই, এটা আপনার পছন্দ অনুযায়ী পরিবত্তন করে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন অসুস্থ কবুতর কে ভিটামিন বি কমপ্লেক্স ছাড়া অন্য কোন ভিটামিন দিবেন না। এটা তার ক্ষতি হবার সম্ভাবনা বেশি থাকে। আর অনেকে বয়লার গ্রয়ার বা এই ধরনের খাবার দিতে পছন্দ করেন। বিশেষ করে অসুস্থ কবুতরকে এই ধরনের খাবার দিয়া ঠিক না।একটা কথা খুব ভাল করে খেয়াল রাখতে হবে শীতে ক্রিমির ঔষধ ৪৫ দিন পর পর দিতে হবে, যদিও ছকে এটা উল্লেখ করা হয়নি। একটা জিনিষ আপনি খেয়াল রাখবেন সব সময় উপরের ছক একটা দিক নির্দেশনা মাত্র, এটা অত্যাবশ্যকীয় কিছুই না সাল্মনেল্লা,লিভার টনিক, বি কমপ্লেক্স, মাল্টি ভিটামিন ও ক্যালসিয়াম ছাড়া। আপনি যদি এই কয়টা করেন ঠিক মত আপনার আর কোন কিছু না করলেও চলবে। ব্যাপারটা অনেক টা এ রকম যে ঘর যত সুন্দর করে সাজাতে পারেন ততই দেখতে ভাল লাগবে আপনার। অনুরূপ ভ্যাকসিন এর ব্যাপারেও, অনেকে মনে করেন ভ্যাকসিনই সকল সমস্যার সমাধান। কিন্তু আসলে এটা ঠিক না। আপনি যদি ভ্যাকসিন দিতে চান তবে কবুতরের জন্য যে ভ্যাকসিন সেগুলো দিবেন। হাঁস বা মুরগির ভ্যাকসিন দিবেন না অনুগ্রহ করে। আতে আপনার কোন কাজে আসবেই না, বরং এতে আপনার কবুতরের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।


“আর তোমাদেরকে যদি কেউ দোয়া করে, তাহলে তোমরাও তার জন্য দোয়া কর; তারচেয়ে উত্তম দোয়া অথবা তারই মত ফিরিয়ে বল। নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে হিসাব-নিকাশ গ্রহণকারী।“(সূরা আন নিসাঃআয়াত-৮৬)


লেখক : সোহেল রাবি ভাই



কবুতর খামারিদের জন্য শীতের মাসিক ছক BD Online Pigeon Market

কবুতর খামারিদের জন্য শীতের মাসিক ছক

Pigeon Discussion, Pigeon Diseases & treatment

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০১৪

ভুল সবই ভুল (কবুতর এর কি রানিখেত হয়?) কেস স্টাডি পর্ব-৮

“মানুষ সব বস্তু থেকে অধিক তর্কপ্রিয়।“( সূরা কাহফঃআয়াত-৫৪)


ছোট বেলায় একবার পাখি শিকার করতে গিয়ে ভয় পেয়েছিলাম আমি সহ আমার আরও ৩ সহপাঠী আর এর পর থেকেই আমার জ্বর আসত, অনেক তেল পড়া পানি পড়া ইত্যাদি দিয়ার পর বা যেকারনেই হোক ভাল হলাম। একসময় আমার বাবা এক ভণ্ড পীর কে দিয়ে আমাকে দোয়া করানো হল তিনি আমাকে দেখে বললেন যে ওর উপর পরীর ছায়া আছে। মনের মধ্যে ভয় ঢুকে গেল, এক অজানা আশঙ্কায় ভয়ে কেপে কেপে উঠতাম আবার মনের মধ্যে গভীর এক বাসনাও জেগে উঠত পরী বলে কথা, যাই হোক সময় বাড়ার সাথে সাথে এই ব্যাপারটা নিয়ে বুঝলাম ও হাসলাম। আসলে এগুলো সবই আজগুবি কথা বাস্তবে এ গুলো হয় না। আর আমাদের দেশে পীর, ফকির, ওঝা, হস্তবিশারদ ইত্যাদি লোকদের উপর এখনও মানুষের অগাধ বিশ্বাস। এদের কাছে কেউ কোন রোগী নিয়ে গেলেই প্রথমে যে কথা গুলো বলে তা হল, ওকে তো জিনে ধরেছে ওর উপর তো কালির আসর আছে, ওর উপর তো শনির দৃষ্টি পড়েছে বা ওর সামনে একটা বিপদ আছে বা ওর সামনে একটা দুর্ঘটনা হবার সম্ভাবনা আছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আশ্চর্য জনক ভাবে তারা জানে না যে মানুষ সৃষ্টির সেরা জীব আর মানুষের ক্ষমতার উপর আল্লাহ্‌ ছাড়া কারো ক্ষমতা খাটবে না যদি ষে নির্দিষ্ট সিমার মধ্যে থাকে। আর অদৃষ্ট এর কথা আল্লাহ্‌ ছাড়া কেউ জানেন না। এমন কি ফেরেশতারাও জানে না। কিন্তু তারপরও কিছু মানুষ দাবি করে। এখন তাহলে তাদের কোন পর্যায়ে ফেলা যাই তার বিচার আপনাদের উপর।



আমাদের কবুতর সেক্টরে এমনি কিছু পীর ফকির এখনও আছে যাদের আমরা পশু চিকিৎসক বলি তারা ঠিক এমনি ভাবে এখনও আজগুবি জ্ঞান বহির্ভূত চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। ফলে আমাদের দেশে প্রাণী সেক্টরের প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা অনেকটা পিছিয়ে আছি। আমাদের মনে রাখতে হবে আমরা এখন বিংশ শতাব্দীতে আর এটাকে ডিজিটাল যুগ বলে আমরা চাইলেই একটা বোতামের চাপে বিশ্বের অনেক কিছুই অনায়াসে জানতে পারি। অনেক জ্ঞান অর্জন করতে পারি কিন্তু আমরা তা করি না। আমরা পুরানো ভুল টাকেই আঁকড়ে ধরে থাকতে পছন্দ করি। নিজেদের কে যুগের সাথে আপডেট হতে পছন্দ করি না শুধু মাত্র স্টাইল ছাড়া। আমাদের ডিজিটাল যুগে ওয়েব গুলোতে একদিকে যেমন সঠিক তথ্য থাকে তেমন মুখরোচক ভুল তথ্যও থাকে আপনাকে আপনার জ্ঞান ও বিচার বিবেচনা ও নানা সাইট ঘেঁটে বেছে বের করতে হবে সঠিক তথ্যটি, আর আপনি যদি না পারেন তাহলে আপনি অপারগ। আর আমাদের এই অপারগতা আজ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। যার ছায়া আমাদের প্রাণী বিশেষ করে কবুতর সেক্টরে পড়েছে। আমাদের দেশে ভেটেনারি ডাক্তাররা পোলট্রি চিকিৎসা ব্যাবস্থা এই সব ফান্স্যি দামী কবুতরের উপর প্রয়োগ করে হাত জস করেন। চিকিৎসা যদি কাজে লাগে ভাল না হলে ভাই এটা রানিখেত হয়েছিল ইত্যাদি। কিন্তু আমাদের দেশে ৯৫% খামারিই জানেন না যে কবুতরের রানিখেত হয় না। আমার এই কথা শুনে হয়ত অনেকেরই ভুরু কুচকে যাবে, হাঁ কুচকে যাবারি কথা। একটু যদি আলোচনা করি জিনিসটা আপনাদের কাছে পরিস্কার হয়ে যাবে।


১) আমরা অষ্টম, নবম ও দশম শ্রেনিতে জীব বিজ্ঞানে পড়েছিলাম রানিখেত নিয়ে যেটা শুধু হাঁস মুরগির মধ্যেই সীমাবদ্ধ।


২) মেডিক্যাল অভিধানে আছে, নিউক্যাসল রোগ = (ভেটেরিনারী বিজ্ঞান) কেন্দ্রিয় স্নায়ুতন্ত্রের নিউমোনিয়া এবং প্রদাহ দ্বারা চিহ্নিত পাখির একটি তীব্র ভাইরাল রোগ, বিশেষ করে পোলট্রির জন্য।


৩) রানিক্ষেত রোগের প্রতিশব্দ হল নিউক্যাসেল রোগ। যদিও নিউক্যাসল রোগ ও রানিক্ষেত রোগের ডি,এন,এ গত পার্থক্য আছে।


৪) নিউক্যাসল রোগ ও রানিক্ষেত রোগে আক্রান্ত হলে কোন চিকিৎসা নাই। যদিও আমাদের দেশের নান জনে নান ধরনের চিকিৎসার চেষ্টা করেন।


৫) নিউক্যাসল রোগ ও রানিক্ষেত রোগ এ ৯০% মৃত্যুহার আর ১০% মৃত্যুপ্রায় অবস্থাই থাকে।


৬) যেহেতু এটা একটা ভাইরাল সংক্রমিত রোগ তাই এটি কোন প্রকার অ্যান্টিবায়টিক বা ঔষধে কাজ করে না।


৭) নিউক্যাসল রোগ ও রানিক্ষেত রোগ প্যারামক্সি ভাইরাস গ্রুপ (PMV1) এর অন্তভুক্ত। এই ২ টি রোগের ভাইরাস অনেক প্রকার হয়ে থাকে যার মধ্যে MMV1-PMV9 প্রধান।


৮) নিউক্যাসল রোগ ও রানিক্ষেত রোগ একটি অতি সংবেদনশিল সংক্রমিত রোগ।


৯) নিউক্যাসল রোগ ও রানিক্ষেত রোগে নিমিষের মধ্যে পুরো খামার আক্রান্ত হয়ে

যায় ও পপ্রাণী মারা যায়। অনেকটা বার্ড ফ্লু এর মত।


১০) কবুতরের মধ্যে প্যারামক্সি(PMV) রোগে আক্রান্ত হয়ে মারা যেতে দেখা যাই বিশ্বের বিভিন্ন দেশে, কিন্তু আমাদের দেশে এ পর্যন্ত এই রোগের প্রাদুর্ভাব এখনও দেখা যায়নি, কিন্তু তারপরও কিছু জ্ঞানহীন লোকের কাণ্ডজ্ঞানহীন কার্যকারিতার কারনে আমাদের দেশকে প্রাণীদের রেড জোন হিসাবে চিহ্নিত হয়ে আছে। আর ফলশ্রুতিতে আমরা আমাদের দেশ থেকে কোন প্রাণী রপ্তানি করতে পারছি না।


১১) নিউক্যাসল রোগ ও রানিক্ষেত রোগের জন্য নানা ধরনের ভ্যাকসিন পাওয়া যাই যা শুধুই পোলট্রির জন্য প্রযোজ্য এগুলো কবুতরের ক্ষেত্রে কোন কজে লাগে না। যদিও বিপণন নীতির কারনে এই ভ্যাকসিন কে কবুতরের জন্য প্রযোজ্য বলে চালান হয় আসলে তা ঠিক না। বিশ্বের কোন দেশেই কবুতরের জন্য এই ভ্যাকসিন ব্যাবহার করতে দেখা যায় না বা শুনাও যায়না। তারপরও আমাদের দেশে ৬০% খামারি এই পোলট্রি ভ্যাকসিন ব্যাবহার করে থাকেন।


১২) অনেকেই ডিপথেরিয়া রোগ কে রানিখেত বলে ভুল করে থাকে। কারণ ডিপথেরিয়ার লক্ষন সব গুলোই রানিক্ষেত রোগের সঙ্গে মিলে যাই। যদিও অনেকেই মনে করেন যে কবুতরের ডিপথেরিয়া হয় না আসলে তা সঠিক না। আবার অনেকেই সাল্মনিল্লা কে রানিক্ষেত বলে থাকেন যার কোন ভিত্তি নাই।


১৩) নিউক্যাসল রোগ ও রানিক্ষেত রোগের পোলট্রি প্রতিরোধক ভ্যাকসিন আমাদের দেশে পাওয়া যায়, কিন্তু কবুতরের প্যারামক্সি ভাইরাস এর প্রতিরোধক ভ্যাকসিন আমাদের দেশে কেউ ব্যক্তিগত উদ্যোগে আমদানি না করলে পাওয়া যাই না।


১৪) আমাদের দেশে যদিও কবুতরের প্যারামক্সি ভাইরাস এর জীবাণু নাই তারপরও যদি সুযোগ থাকে তাহলে বছরে ১ বার অন্তত এই ভ্যাকসিন দিলে রাখলে ভাল, কারণ যে হারে কবুতর আমদানি হচ্ছে তাতে অচিরেই এই ভাইরাস বাংলাদেশে আবির্ভাব হলে অবাক হবার কিছুই থাকবে না।


পরিশেষে, সবারই কাছে বিশেষ ভাবে অনুরধ যেন যেকোনো কিছুরই সঠিক ভাবে বিচার বিবেচনা করেই কেবল মন্তব্য করবেন। আমরা যা জানি না সঠিক ভাবে সেগুলো নিয়ে আরও পড়াশুনা করব। আরও বেশী করে যাব তাহলেই কেবল অনাখাংকিত পরিস্থিতি থেকে বেচে থাকতে পারব।



ভুল সবই ভুল (কবুতর এর কি রানিখেত হয়?) কেস স্টাডি পর্ব-৮ BD Online Pigeon Market

ভুল সবই ভুল (কবুতর এর কি রানিখেত হয়?) কেস স্টাডি পর্ব-৮

Pigeon Discussion, Pigeon Diseases & treatment

শনিবার, ১১ অক্টোবর, ২০১৪

কবুতরের ম্যালেরিয়া রোগ (Pigeon Malaria)

কবুতরের ম্যালেরিয়া রোগ (Pigeon Malaria)


“তুমি মনে করো না, যারা নিজেদের কৃতকর্মের উপর আনন্দিত হয় এবং না করা বিষয়ের জন্য প্রশংসা কামনা করে, তারা আমার নিকট থেকে অব্যাহতি লাভ করেছে। বস্তুতঃ তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক আযাব।“(সূরা আল ইমরানঃআয়াত-১৮৮)


আমি, কবুতরের রোগব্যাধি সম্পর্কিত যা আছে তা সকল খামারিদের মধ্যে শেয়ার করতে সব সময় চেষ্টা করেছি ও করছি অনবরত। কিন্তু মাঝে মাঝে কিছু জিনিস মানসিক পীড়া দেয় প্রচণ্ড, যখন আমার এই কষ্ট সাধ্য লিখা অনায়াসে নিজের নামে কপি করে চালাই কতিপয় কিছু লোক, তাই এই ব্যাপারে আমি আর লিখি নাই, শুধুমাত্র কেস স্টাডি আকরে রোগের ও কার্যক্রমের কিছু ইঙ্গিত দিবার চেষ্টা করেছি। কিছুদিন মনের সাথে লড়াই করে। আল্লাহ্‌র এই আয়াতটি মনে পরে গেল। আসলেই তো আমি কেন চিন্তা করি এসবের ? সকল প্রশংসা ও তারিফ তো শুধুমাত্র আল্লাহ্‌ তায়ালার আমি তো উসিলা মাত্র। তাই দ্বিতীয় কোন চিন্তা না করেই আল্লাহ্‌র উপর সমস্থ কিছু ছেড়ে দিয়ে নিশ্চিন্ত মনে আজ এই অতীব গুরুত্বপূর্ণ পোস্ট টা লিখলাম, আশা করি খামারিরা এতে উপকৃত হবেন।



একবার বাংলাদেশে জাতিসংঘ থেকে একদল পরিদর্শক দল আসল এ দেশের এক বিশেষ জরিপের জন্য, পরে তারা বিভিন্ন স্কুল ও কলেজ পরিদর্শন করল। সেখানের ছাত্রদের এক এক করে জিজ্ঞাস করল তুমি কি হতে চাও? কেউ বলল ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ পাইলট ইত্যাদি। পরে তারা জরিপ শেষে তারা দুঃখ প্রকাশ করে বলেছিল যে, তোমাদের দেশ কৃষি প্রধান দেশ কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, একজন ছেলেও পেলাম না যে সে, কৃষক হতে চাই। এটা তোমাদের জন্য খুবই বিপদজনক। এ রকম যদি কোন জরিপ করা হয় কবুতর সেক্টরে তাহলেও আমরা দেখব যে, আমাদের দেশে অধিকাংশ (৯০% প্রায়) খামারি কবুতর পালে শুধুমাত্র পালার জন্য, নামের জন্য বা ব্যাবসায়িক উদ্দেশ্য হাসিল করার জন্য। কবুতর কে ভালবাসে বা শখের বসে কবুতর খামারি হয় শুধুমাত্র (১০% প্রায়)। আর সমস্যার সূত্রপাত এখানেই ! শুধু তাই নয় আমাদের দেশের খামারিরা কবুতরের রোগ নির্ণয়ের ক্ষেত্রে গাফেলতি করেন। কোন কবুতরের রোগ হলে মানে ঝিমাতে দেখেলেই খামারিদের করনীয় হল। সেটাকে ধরে ঠিকমত পরখ করা।


১) তার মুখের ভিতরে কফ আছে কিনা বা লালা ধরনের কিছু আছে কিনা?

২) সাদা সাদা বা হলদে ধরনের কিছু আছে কিনা?

৩) হাঁচি বা কাশি দেয় কিনা?

৪) হাঁ করে শ্বাস নেয় কিনা?

৫) সবুজ ও হালকা হলদে ধরনের পায়খানা করে কিনা?

৬) মুখে গন্ধ আছে কিনা? ইত্যাদি পরীক্ষা করা। কিন্তু সেটা না করেই বলেন কবুতর ঝুমাচ্ছে।


কোন প্রশ্ন করা হলে না দেখেই বলেন না এসব কিছু নাই। ঠিক ৩-৪ দিন পরই বলেন যে, এসব লক্ষণ আছে, এর মানে আপনি ইতিমধ্যে চিকিৎসা ব্যাবস্থা থেকে এই সময়টা পিছিয়ে গেলেন। আর যদি মারা যায় তাহলে নিজের দায়িত্ব এড়ানোর জন্য বলা হয়। যে তার হায়াত ছিল না বা চিকিৎসা ঠিকমত হয়নি বা যিনি ঔষধ দিয়েছেন তিনি ঠিকমত ঔষধ দিতে পারেননি ইত্যাদি ইত্যাদি। আসলেই কি এ কথা বলে পার পাওয়া যাবে? আল্লাহ্‌ ভাল জানেন। তবে এ প্রসঙ্গে আবার সেই হাদিস টি আপনাদের মনে করিয়ে দিতে চাই।


রসূল(সঃ) বলেন, “একজন মুসলিম যিনি একটি পোষা প্রাণী রাখতে পছন্দ করে, তার দায়িত্ব হল ভালমত এর যত্ন নেয়া,যথাযথ খাদ্য, পানি এবং আশ্রয়ের ব্যাপারে খেয়াল করা আবশ্যক। কোন বাক্তি যদি একটি পোষা প্রাণীর যত্নর ব্যাপারে উপেক্ষিত হয় তার কঠিন শাস্তি বর্ণনা করেছেন।“


গত ঈদুল ফিতর এ একজন সামাজিক সাইট এ তার খামারে পাখিদের লম্বা সারি করা মৃত দেহগুলোর ছবি গর্ব ভরে দিয়ে কাহিনী লিখল, এ রকম যে সে গ্রামের বাড়িতে ঈদের ছুটিতে বেড়াতে গেছিলো ৩ দিনের জন্য, আর তার খামারে সেই মত খাবার ও পানি রেখে গেছিলো। কিন্তু সে সাতদিন পর বাড়ি ফিরল! আর ফিরেই এই ঘটনা দেখল। সেই এই ঘটনা লিখে একটু সহানুভুতি পাবার একটা বৃথা চেষ্টা করেছিল মাত্র, আর অনেকেই কিছু না বুঝেই তাকে সান্তনা দিয়েছিল। আর তাতে সে হয়ত মনে মনে একটু খুশি হয়েছিল হয়ত। কিন্তু আমি তাকে কোন সান্তনার বানী শুনাতে পারিনি, এটা দেখে রাগে দুঃখে চোখে পানি চলে এসেছিল আমার, আর সেই অমানুষটাকে আমি আমার বন্ধু তালিকাতে আর রাখতে পারিনি। এ রকম এই ঈদেও অনেকেই খাবার ও পানি দিয়ে নিশ্চিন্ত মনে গ্রামের বাড়িতে চলে গেছেন। কিন্তু তারা হয়ত ভুলে গেছেন এগুলো হল প্রাণী, তারা হিসাব করে খেতে ও পান করতে জানে না। কিন্তু কাকে শোনাব এ সব কথা। যাকে বলব তারাত জেগে ঘুমান দলের লোক!


এদের সম্পর্কে আল্লাহ্‌ বলেন, “তারা কি এই উদ্দেশ্যে দেশ ভ্রমণ করেনি, যাতে তারা সমঝদার হৃদয় ও শ্রবণ শক্তি সম্পন্ন কর্ণের অধিকারী হতে পারে? বস্তুতঃ চক্ষু তো অন্ধ হয় না, কিন্তু বক্ষ স্থিত অন্তরই অন্ধ হয়।“( সূরা হাজ্জ্বঃআয়াত-৪৬)


আল্লাহ্‌ তায়ালা আরও বলেন, ”আল্লাহ তাদের অন্তকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন, আর তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।“(সূরা আল বাক্বারাহঃআয়াত-৭)


রোগ বর্ণনাঃ


আমাদের খামারে কোন কবুতর যখনি অসুস্থ হয় তখনি আমরা কোন না কোন ঔষধ প্রয়োগ করি। কিছু ক্ষেত্রে হয়ত ঔষধ নির্বাচন সঠিক হয়। তাও সেগুলো বেশির ভাগই অনুমানের উপর ভিত্তি করে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা জানি না কোন রোগের জন্য আমরা এই ঔষধ প্রয়োগ করা হয়েছে। আর কোন রোগের জন্য কোন ঔষধ প্রয়োগ করা হয়। আর কতদিন এই সব ঔষধ প্রয়োগ করতে হয় তা ৯৫% খামারিরাই জানেন না। এমনকি আমাদের দেশের অধিকাংশ পশু ডাক্তাররাও অনেক রোগ সম্পর্কে ওয়াকিবহাল না বা এই ধরনের রোগের ক্ষেত্রে কি ধরনের ঔষধ প্রয়োগ করা উচিৎ সে সম্পর্কে নিজেকে প্রস্তুত করতেও প্রস্তুত না উনারা। আর এর ফল ভোগ করেন নিরীহ খামারিরা। তাই আপনাকে আগে রোগের সঠিক ধরন তা জানতে হবে চিকিৎসা শুরু করার আগে। তাহলেই কেবল আপনার পরিশ্রম সার্থক হবে। না হলে সব কিছুই ভেস্তে যাবে কোন সন্দেহ নাই।


কবুতরের ম্যালেরিয়াঃ

================


Plasmodiosis বা ম্যালেরিয়া ধিরে ধিরে দৃশ্যমান হয়ে উঠা একটি অতি জঘন্য ধরনের প্রচলিত রোগ। যাকে তথাকথিত নদীর রোগও বলা হয়। এই রোগের প্রাথমিক পর্যায়ে অনেক সময়ই কোন লক্ষণ প্রকাশ পাই না। কিন্তু একটু ভাল করে খেয়াল করলেই লক্ষণ গুলো ধরা পরে। এটি পোকামাকড় দ্বারা সৃষ্ট পৃথিবীতে প্রচুর পাখি ও কবুতরের মৃত্যুর অন্যতম কারণ হিসাবে ধরা হয়।


কারনঃ

=====


১) এটি কবুতরের গায়ের রক্ত শোষক মাছি যার নাম জকি বলা হয় (যদিও অনেক পশু ডাক্তার মনে করেন সাধারন মাছি এই রোগের কারণ কিন্তু আসলে তা সঠিক না।) ও স্ত্রি মশা যাকে আনোফেলিস বলা হয়। এই দুটি প্রাথমিক বাহক হিসাবে কাজ করে থাকে। যা পরে অন্তর্বর্তী হোস্ট হিসাবে কাজ করে। যারা প্রটোজোয়ান নামক জীবাণু কবুতরের শরীরে অনুপ্রবেশ ঘটায়। যার ফলে এই জীবাণু কবুতরের লাল রক্ত কোষে আক্রমন করে এটিকে আস্তে আস্তে ধ্বংস করে ফেলে। ফলে কবুতরে করুন মৃত্যু ঘটে।


২) বাইরের পাখি বা কবুতর এই রোগের বাহক হিসাবেও অনেক সময় কাজ করে থাকে।


৩) আক্রান্ত কবুতর বা পাখি থেকে অন্য কবুতরের মধ্যে সংক্রমিত হতে দেখা যায়।


৪) আক্রান্ত পাখি বা কবুতরের মল বা বিষ্ঠা থেকে এই রোগ সংক্রমিত হয়।


৫) মশা উৎপন্ন হয় যেখানে এ রকম আবহাওয়া বৈশিষ্ট্য স্যাঁতস্যাঁতে পরিবেশের কারনেও হতে পারে।


লক্ষণঃ

====


১) মুখ হাঁ করে শ্বাস নিবে কিন্তু মুখের ভিতরে কোন কফ বা সাদা ধরনের কিছু থাকবে না। (যদিও অনেকেই এটাকে ডিপথেরিয়ার লক্ষণ বলেও ভুল করে থাকে।)


২) বুকের নিচে পাতলা হাড্ডির কাছে লোম শূন্য ও প্রচুর খুস্কি দেখা যাবে। (যদিও অনেক সময় সুস্থ কবুতর অনেক দিন গোসল না করার ফলেও এ ধরনের খুস্কি দেখা যেতে পারে।)


৩) পালকের উজ্জলতা বা মসৃণ বা তেলতেলে ভাবতা নষ্ট হয়ে যাবে।


৪) কবুতর কে ধরলেই সেটা সাদা সাদা ধরনের বমি করবে ও প্রচণ্ড হাঁপাবে। ও মুখের ভিতরে প্রচণ্ড দুর্গন্ধ থাকবে যা অনেক সময় দূর থেকেই পাওয়া যায়। (যদিও ডিপথেরিয়ার ক্ষেত্রেও একই ধরনের লক্ষণ দেখা যাই।) যদিও কিছু খেলেও বমি করার প্রবনতা থেক্তে পারে।


৫) ফ্যাঁকাসে ও সাদা ঠোঁট দেখা যাবে। (সুস্থ কবুতরের মত গোলাপি ধরনের ঠোঁট থাকবে না)


৬) কবুতরের মধ্যে উদ্যমতা থাকবে না উদাসীনতা প্রকাশ পাবে। অর্থাৎ হটাত করে চমকে উঠবে।


৭) গায়ের তাপমাত্রা বেশী হবে স্বাভাবিকের থেকেও ও একটানা জ্বর থাকবে গায়ে।


৮) রক্তাল্পতা প্রকাশ পাবে।


৯) কবুতর খুবই খুব দুর্বল হয়ে পড়বে অল্পদিনের মধেই ও টলে পড়ে যাবে।


১০) পায়খানার তেমন কোন বিশেষ লক্ষণ চোখে পড়বে না, তবে পাতলা হলুদ বা সাদা ও সবুজ মিক্স ধরনের থাকবে। অথবা সাদা জমাট আঠাল ধরনের হতে পারে।


১১) এই রোগ সাধারণত বাচ্চা অর্থাৎ ইয়ং কবুতর ও ডিম পাড়া মাদী কবুতর বেশী এক্রান্ত হতে দেখা যায়।


১২) পাখা ঝুলে যাবে ও লেজ নেমে থাকবে।


১৩) এই রোগে কবুতরের লিভার অনেক বড় হয়ে যাই, আর রক্ত কোষের সংখ্যা কমে যাবার ফলে কয়েকদিনের মধ্যেই কবুতরের মৃত্যু ঘটবে।




প্রতিরোধঃ

=======


যেহেতু এই রোগে একবার আক্রান্ত হলে সেই কবুতর ম্যালেরিয়ার জীবাণু আজীবন বহন করে। তাই এই রোগের প্রতিকারের থেকে প্রতিরোধ করাটাই ভাল।


১) আপনার খামারে যেন পানি না জমে বা স্যাঁতসেঁতে পরিবেশ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যেখানে মশা ডিম উৎপাদন করতে না পারে।


২) বাইরের পাখি বা কবুতর যে খামারে প্রবেশের সুযোগ না পায় তার যথাযথ ব্যাবস্থা নিতে হবে।


৩) কবুতরের গায়ে যেন মাছি না জন্মে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে, এ জন্য তাদের গোসল করার ব্যাবস্থা করা বা নিজে ধরে গোসল করাতে হবে।


৪) অন্য কবুতরের সঙ্গে মিশলে সেই কবুতর গুলোকে ভাল করে ধুলো মুক্ত করা বা জীবাণু মুক্ত করা। যাতে খামারে জীবাণু প্রবেশ না করে।


৫) নিয়মিত জীবাণু মুক্ত স্প্রে করা।


৬) খামার নিয়মিত পরিস্কার পরিছন্ন রাখা।


৭) হোমিও Eupatorium perfo 30 ১ সিসি ১ লিটার পানিতে মিক্স করে মাসে একবার করে দিলে প্রতিরোধের জন্য ভাল উপকার পাওয়া যায়।


৮) রসুন পানি মাসে একবার অন্তত পরিবেশন করুন। ২ চামচ রসুন বাঁটা ১ কাপ পানিতে মিক্স করে ছেকে ১ লিটার পানিতে মিক্স করে দিন।


৯) অ্যাপেল সিডার মাসে অন্তত একবার পরিবেশন করুন ১ সিসি ১ লিটার পানিতে।




প্রতিকার/ চিকিৎসাঃ

===============


১) এই রোগের চিকিৎসা একটু ধৈর্যশীলতা পরিচয় দিতে হয়। কারণ রোগ চিকিৎসা ৫২ দিন পর্যন্ত চালাতে হয় লাল রক্ত কোষ গুলো আবার আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে।


২) রোগ ভাল হবার পরও সপ্তাহে বা মাসে ১-২ দিন এই চিকিৎসা চালাতে হতে পারে।


৩) আয়রন ও জিঙ্ক ভিটামিন দিতে হবে যাতে লাল রক্ত কোষ বাড়তে সাহায্য হয়।


৪) ১/৪ ভাগ AVLOQUIN (Chloroquine phosphate) + ১/৪ ভাগ JASOPRIM (primaquine) + ১ গ্রাম গ্লুকোজ+ ১ স্যালাইন =১০ সিসি পানিতে মিক্স করে দিনে ৩ বার করে দিতে হবে।


৫) চিকিৎসা চলাকালীন সময়ে যেন কোন ভিটামিন ও মিনারেলস বাদ না পরে যথাবিধি সেগুলোকে প্রয়োগ করতে হবে।


৬) তবে সব থেকে কার্যকরী ঔষধ হল ARALEN WS Tablet (imported) প্রয়োগ করলে ভাল ফল পাওয়া যায়।


ময়না তদন্তঃ যদি আপনি কবুতরে কে ব্যাবচ্ছেদ করেন তাহলে দেখবেন ওর লিভারের গায়ে অনেক ছোট ছোট কাল ফোঁটা ফোঁটার মত জমাট রক্তর মত হয়ে আছে ও হালকা কালচে বরন ধারন করেছে।


আর সর্বোপরি মনে রাখতে হবে যে, আপনি যদি রোগ নির্ণয়ে অসুবিধা হয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ সাহায্য নিতে হবে, বিশেষ করে এই রোগ নির্ণয় করা বেশ কঠিন; কারণ এই ম্যালেরিয়ার লক্ষণ অন্যান্য রোগের লক্ষণের অনুরূপ হয়।


“যারা মনোনিবেশ সহকারে কথা শুনে, অতঃপর যা উত্তম, তার অনুসরণ করে। তাদেরকেই আল্লাহ সৎপথ প্রদর্শন করেন এবং তারাই বুদ্ধিমান।“(সূরা আল যূমারঃআয়াত-১৮)


মূল লেখক : সোহেল রাবি ভাই



কবুতরের ম্যালেরিয়া রোগ (Pigeon Malaria) BD Online Pigeon Market

কবুতরের ম্যালেরিয়া রোগ (Pigeon Malaria)

Pigeon Diseases & treatment

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪

শেয়ার বাজার কবুতরের সূত্র ও ফর্মুলা (কেস স্টাডি)

“এবং কাফেরেরা চক্রান্ত করেছে আর আল্লাহও কৌশল অবলম্বন করেছেন। বস্তুতঃ আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কুশলী।“(সূরা আল ইমরানঃআয়াত-৫৪)


পৃথিবীর বড় বড় রিসার্ভ ফরেস্ট বা অভায়ারন্যের মধ্যে সারেঙ্গেটি, মাসাই মারা ও কুগার ন্যাশনাল পার্ক অন্যতম। এখানে ওয়াইল্ড বিস্ট, ইম্পালা ও স্প্রিং বক(হরিন প্রিজাতি)নামে প্রাণীর প্রচুর সমাগম দেখা যায়। আর এদের বংশ বৃদ্ধি জ্যামেতিক হারে হয় আর এটা এমন ভাবে ঘটে সে এক আশ্চর্য ব্যাপার। আর এ কারনেই এদের খাদ্য ঘটতি বেশী দেখা যায়। এ কারনে তারা বছরের একটা সময়ে মাইগ্রেশন করে থাকে খাবারের খোঁজে। মাসাই মারার, মারা নদীতে এরা যেভাবে মাইগ্রেশন করে তা দেখার জন্য হাজার হাজার ভ্রমন পিয়াসী মানুষ জড় হয় এই অভনব মাইগ্রেশন দেখার জন্য। এই মাইগ্রেশন একদিকে যেমন দৃষ্টি নন্দন অন্যদিকে তেমনি মর্মান্তিক। এরা কিন্তু প্রতি বছর একই জাইগাই মাইগ্রেশন করেন না। আর এরা নদী যখন শুকনো থাকে তখনও এটা করে না। যখন এটা করে তখন বন্যা বা ঢল নামে। আর এই সময়ে সেই নদীতে কুমিরে ভরা থাকে, ফলে মাইগ্রেশনের সময় পদদলিত ও ঢলে বা ডুবে অনেক প্রাণীর মৃত্যু ঘটে থাকে। আর সেই মাইগ্রেসন সম্পূর্ণ হবার সময় ও পরে কুমির, সারস ও শকুনদের ভূরি ভোজের মহোৎসব দেখা যাই, আর অন্যদিকে সেই সব প্রাণীদের আহাজারি। কেন তারা এই কঠিন সময়ে এই মাইগ্রেশন করে,কেন অন্য সময় যে প্রাণীরা অন্য যেকোনো বিষয় ভুলে যাই আর এক্ষেত্রে কেন ভুলে না? তা আজ রহস্যাবৃত, যদিও প্রাণীদের কোন ঘটনা বা কোনকিছু বেশীদিন মনে রাখে না। কিন্তু এই মাইগ্রেশনের ব্যাপারটা কেন যেন আশ্চর্য? তারা ভুলে না ফলে যে প্রান হানি ঘটে তা বর্ণনা করার মত না। যদিও বন বিভাগ এটার কিছু করতে পারে নাই বা তারা করতে চান নাই বা করতে চেষ্টাও করে নাই। কারণ হয়ত প্রকৃতির ব্যাপারে তারা হস্তক্ষেপ পছন্দ করে না। এটা আল্লাহ্‌ তালার একটা ইশারা প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য।



মানুষের মধেও সেই ভুলে যাবার ব্যাপারটা আমাদের চরিত্রগত,মজ্জাগত বা জন্মগত যাই বলি না কেন সেটা আছে। কারণ ইনসান এর আভিধানিক অর্থ ইনসিওন বা ভুলে যাওয়া। দুইটা জিনিষ প্রথমে আমাকে খুবই হতবাক করেছিল। এক, পৃথিবীতে জন্ম হতে শুরু করে কেয়ামত পর্যন্ত আগমন কারী থেকে প্রস্থান কারী আমাদের সবারই বয়স সমান আর দুই কোন বুড়া মানুষ বেহেস্তে যাবে না ! রূহানী জগতে আমাদের সবারই রূহ কে একই সঙ্গে সৃষ্টি করা হয়েছে। আর সেই কারনেই আমাদের সবারই বয়স সমান, পৃথিবীতে আগমন ও প্রস্থানের সময় আলাদা। কোন বুড়া মানুষ বেহেস্তে যাবে না কারণ বেহেস্তে প্রবেশের আগে আল্লাহ্‌র রহমতে তখন সবাই সুন্দর যুবক হয়ে যাবে।


যাই হোক, আসল কথাই ফিরে আসি, তো সেই প্রাণীরা তাদের আগের বিপদের কথা স্মরণ রেখে আগের একই পথে আর জীবনেও পা বাড়াই না। যদিও বা তারা মানুষের থেকেও বেশী ভুলে যাবার অভ্যাস, তার পরও কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে আগের বিপদের কথা ভুলে যাই বা সামনের এক ভাই বিপদে পরলেও আমরা তা থেকে শিক্ষা গ্রহন করি না। সেই সব পার্ক গুলো প্রাণীদের জন্য অভায়ারন্য হলেও কবুতর জগত খামারিরে বা কবুতর প্রেমীদের জন্য অভায়াশ্রম না। আমাকে কিছুদিন আগে একজন বলেছিল ভাই আমাদের তো ক্রুটি থাকবেই আমরা তো ফেরেশতা না। হাঁ আমরা ফেরেশতা না আমরা ফেরেশতা জিন ও সকল প্রাণী থেকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন। আর তাই আমরা ফেরেশতা দের থেকেও শ্রেষ্ঠ। কিন্তু এই শ্রেষ্ঠতা কি খালি নামে ? আমাদেরকে প্রথমেই যে শিক্ষা দিয়া হয় তা হল যে কোন পাপই করা হোক তওবা করে মাফ, শিরক ছাড়া আর সেই মানসিকতা থেকেই না ধরনের ঠক বাজি, জচ্চরি, ধান্দাবাজি এমন কিছু নাই যা আমরা করি না। আল্লাহ্‌ তওবা কারিকে পছন্দ করেন, কিন্তু যে বার বারই একই ভুল করে তার ব্যাপারে আল্লাহ্‌ ভাল জানেন। আল্লাহ্‌ বলেন, “অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে। সম্মানিত আমল লেখকবৃন্দ। তারা জানে যা তোমরা কর। সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে। এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে; তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।“ (সূরা আল ইনফিতারঃআয়াত-১০-১৫)


১৯৯৬ সালে আমি সবে পড়াশুনা শেষ করেছি। টিউশনি করি, সেই সময় আমার এক বন্ধু তখন সে এক কোম্পানি তে চাকরি করে, সে চাকরীর ফাকে ফাকে শেয়ার ব্যাবসা করে ভাল টাকা কামিয়েছে। তখন রাস্তার উপর হাতে হাতে শেয়ার কেনা বেচা হত, আমার সেই বন্ধুটি আমাকে প্রলুব্ধ করে বলল, আরে ১ লক্ষ্য টাকা খালি বিনিয়োগ কর, দেখবি রাতারাতি কোটিপতি ! আমি রাজি হলাম না কারণ বড়লোক হবার বাসনা আমার কখনও ছিল না এখনও নাই। আর কাঁচা টাকার একটা গরম আছে সেটা আর এর প্রভাব সবাই সহ্য করতে পারে না। ফলে নানা অপকর্মে জরিয়ে পড়ে। রসুলুল্লাহ(সাঃ) দারিদ্রতার প্রভাব ও সম্পদের অধিক্য থেকে আল্লাহ্‌র কাছে পানাহ চেয়েছেন। যাই হোক, সে আমার বাসাই গিয়ে আমার মা কে রাজি করিয়ে আমাকে শেয়ার বাজারে নামাল, সে আরও বলল আরে তর টাকা ক্ষতি হলে আমি দিব। সেই সময় এই টাকা আমার কাছে অনেক কিছু অনেক মানে রাখে। যাইহোক সেই সময়তা ছিল শেয়ারের চরম অবস্থা মানে উচ্চ সময় ! যাইহোক কিছু শেয়ার সরাসরি উচ্চ দামে কিনলাম কিছু আবেদন করে পেলাম। এর পড়ি শুরু হল ভেল্কি। রাতারাতি শেয়ারের দাম অর্ধেক ! আমার ১ লক্ষ্য টাকার শেয়ার ২ টা লট বাদে মানে ৮০ হাজার টাকার শেয়ার তখন হয়ে গেল ৪০ হাজার ! আমার তো মাথা নষ্ট হবার উপক্রম। যত রাগ গিয়ে পড়ল সেই বন্ধুটির উপর, কিন্তু তাকে কি বলব তার অবস্থা তো আরও খারাপ, যাই হোক পর মোটামটি সর্বমোট ৩০ হাজার টাকাই সব গুলো বিক্রি করতে পেরেছিলাম। আর এ জন্য আজ আল্লাহ্‌র কাছে শুকরিয়া জানাই। কারণ আমার পরে যারা ছিল তারা সেই টাকা টুকুও পাইনি। আগের শেয়ার বাজারের অবস্থা আর বর্তমানে শেয়ার বাজারের অবস্থা প্রায় একই বরং আরও ভয়াবহ। সেই যাই হোক আমি এগুলো নিয়ে ব্যাবচ্ছেদ করতে বসিনাই। কারণ আমার ঘাড়ে একটাই মাথা। তো শেয়ার বাজারে এক ধরনের চক্র কাজ করে। সামাজিক সাইট গুলো তে সেই সব চক্র কাজ করেছে ব্যাপক। যেমন- একটা চক্র ছিল তাদের কাজ ছিল আগামিকাল কোন শেয়ারের দাম বাড়বে সেটা বলে দিয়া আর সেই সব গ্রুপের সদস্য রা সেই সব শেয়ার ক্রয় করে যে লাভ হত তার একটা অংশ তাদের দিতে হত। পরে প্রসাসন তাদের গ্রেফতার করে। এর বাইরেও কিছু চক্র কাজ করত। যারা নিজেদের মধ্যে শেয়ার কেনা বেচা করে দামের একটা পর্যায়ে নিয়ে যেত এর পর বাইরের কিছু বোকা লোক সেগুলো যখন কেনা শুরু করত তখন তারা দাম আরও বাড়াত, এর পর তারা তাদের মুনাফা টুকু নিয়ে কেটে পড়ত। আর সর্ব শান্ত হতে হত সেই মধ্যবিত্ত সেই সব লোকদের যারা তাড়াতাড়ি বড়লোক হবার নেশাই মত্ত থাকে।


হাদিস শরিফে বর্ণিত হয়েছে যে ‘কোনো ব্যক্তি মুসলমানদের লেনদেনে হস্তক্ষেপের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ ঘটালে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আগুনের হাড়ের ওপর তাকে বসিয়ে শাস্তি দেবেন।’


শেয়ার বাজারের মানুষ জন যখন আসতে আসতে তাদের কষ্ট গুলোকে সামাল দিয়ে কবুতর বাজারে প্রবেশের একটা চেষ্টা করছে ঠিক সেই সময়ই এই কবুতর সেক্টরের কিছু অসাধু চক্র আবার সক্রিয় হয়ে গেছে। এরা নানা ভাবে কবুতরের দাম বাড়াই কমাই, আর আবারও এই চক্রের কবলে পড়ে সর্বস্বান্ত হচ্ছে সেই সব না জেনে ঝাপিয়ে পড়া লোকজন। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, তোমরা ক্রেতাকে ধোঁকা দেওয়ার লক্ষ্যে ক্রেতার মূল্যের উপর মূল্য বৃদ্ধি করে ক্রেতাকে ধোঁকা দিয়ো না’।

এরই মধ্যে হয় অনেকেই আমার মুণ্ডপাত করতে শুরু করেছেন নিশ্চয় আর না করলেও হয়ত ভ্রুকুচকে মনে মনে বলছেন ভাই আপনি তো মনে হই সব জান্তা হয়ে গেছেন। না ভাই আমি সব জান্তা না। আমি ব্যাপারটা নিয়ে অনেক চিন্তা করেছি। কিন্তু আজ সকালেই আমার এক বন্ধু যখন আমাকে আরও ভালভাবে বলল, তখন আমি সেই সব তথ্য একত্রিত করে আপনাদের সদয় অবগতির জন্য পেশ করলাম। সঠিক বা ভুল তার বিচারের দায়িত্ব আপনাদের!


“হে বুদ্ধিমানগণ! কেসাসের মধ্যে তোমাদের জন্যে জীবন রয়েছে, যাতে তোমরা সাবধান হতে পার।“(সূরা আল বাক্বারাহঃআয়াত-১৭৯)


সুত্র বা ফর্মুলা নম্বর একঃ


এই সুত্র বা ফর্মুলা ব্যাবহার করে কিছু খামারি হটাত করে রাতারাতি বিশেষ কিছু কবুতরের শো ডাউন শুরু করে প্রথমে, অবশ্য তার আগে এই কবুতর গুলো তাদের ভোগ দখলে থাকে বা আগে থেকেই সংগ্রহ করে ফেলে, এর পর শুরু হয় সেগুলোর বার বার প্রদর্শন আর নানা ধরনের কথা বার্তা বা মন্তব্য ঝগড়া ঝাটি ইত্যাদি। আর পড়ি শুরু হয় চারিদিকে মানুষের খোজ আরে ভাই আপনার কাছে কি এটা আছে আরাএ ভাই আপনার কাছে কি এটা আছে? কেমন যেন একটা হাহাকার ভাব যেন এটা না হলে বিরাট একটা ক্ষতি বা কিছু একটা হয়ে যাবে। সেই মরিচ আর বেগুন কেনার মত ১০০ কেজি কেন মরিচ ১০০ টাকা বেগুন কেন বেগুন ! কি একটা অসহ্য ব্যাপার। কিন্তু দিনের পর দিন একই কাহিনী ঘটলেও আমাদের কবুতর খামারিদের শিক্ষা হয় না তারা আরও শিক্ষা নিবার জন্য তৈরি হতে থাকে দিনের পর দিন আর তারই সুযোগে সেই সব চক্র ঠোট চাটতে থাকে মনের আনন্দে। আর বলতে থাকে আরে ভোদাই তোরা কবে শিখবি আর কবে মানুষ হবি। কিন্তু আমরা মানুষ হতে পারি না। কারণ আমাদের মধ্যে সচেতনতা নাই আর কবে হবে জানা নাই।


সুত্র বা ফর্মুলা নম্বর দুইঃ


এই সুত্র বা ফর্মুলাই কিছু লোক তার পকেটের টাকা খরচ করে (যদিও এর থেকে তারা বেশী মুনাফার আশা করে বা তাদের বিনিয়গের অংশ হিসাবে তারা এটা করে থাকে) যারা নাকি সেই চক্রেরই অংশ, মানুষ কে ফোন করতে থাকে নানা জায়গায় আপনি কোন অ্যাড দেন আর নাই দেন বা ধরুন আপনি সিরাজি বা লক্ষার অ্যাড দিয়েছেন সেই সব লোক আপনাকে কল দিয়ে জিজ্ঞাস করবে ভাই আপনার কাছে কি এই কবুতর টা হবে। আপনি বললেন না ভাই নাই আচ্ছা কার কাছে হবে? আমাকে একটু জানাবেন আপনার জানা থাকলে আপনি জানালেন আর না থাকলে জানানোর প্রতিস্রুতি দিয়ে আপনিও আবার খোজ শুরু করলেন। এভাবে বাজারের একটা রিরি পড়ে যাই ভাই এটা কোথাই ভাই এটা কোথাই পাব বা সেই সব লোক যারা আপনাকে কোন কবুতর বিক্রি করেছে এখন সে আপনার কাছ থেকে তার থেকেও বেশী দামে কিনার জন্য আপনাকে অফার দিবে। তখন আপনার চিন্তা হবে আরে সে আমার কাছ থেকে এটা নিতে চাচ্ছে কেন মনে হয় এটার বাজার ভাল তখন আপনি এটা না ছেড়ে আরও বেশী করে সংগ্রহ করাতে লেগে যাবেন। আর সেটাই তারা চাচ্ছিল। এই ধরনের কল আমার কাছে বেশী করে আসে, আর সেগুলো সব অপরিচিত নম্বর থেকেই বেশী। আমার ধারনা আমার মত অনেকেরই কাছে এ রকম কল পাওয়া অসম্ভব কিছুই না। কারণ তারা জানে অনেক মানুষ আমার সাথেই কথা বলে আর সবাই জিজ্ঞাস করে কোন কবুতর টা কিনব আর যাতে আমি বলি ওইটা কেনেন। কিন্তু আমি এই চক্রের চাল জানি বলেই বরং উল্টাটা বলি। কিন্তু মানুষ সেটা না বুঝেই সেই চালে পা দেয় আর বিপদে পড়ে।


তিন নম্বর সুত্র বা ফর্মুলাঃ


কিছু খামারি আছে তারা সরাসরি অ্যাড দিবে না। তারা এভাবে শো করে যে আমার নতুন কালেকশন, বা আমার নতুন ব্রীড বা কেমন হয়েছে অথবা এটা কোন ব্রীড বলতে পারেন? ইত্যাদি। আমাদের অনেকের মধ্যে এই বদ্ধমূল ধারনা আছে যে মানুষ ভাল কবুতরের অ্যাড দেই না। আর যেহেতু সেই গুলো অ্যাড দিতেছে না শো করছে আর তাই সেই কবুতর গুলোই মনে হই ভাল। দাম যতই হোক না কেন। আর এগুলো শো করার পর যখন কেউ দাম জিজ্ঞাস করে তাকে তাড়াতাড়ি করে দাম বলে আপনি যদি বিক্রি করার উদ্দেশ্যে এটা না করে থাকেন তাহলে কিভাবে দাম জানাচ্ছেন? কিছু খামারি আছেন যারা গিরিবাজের সাথে ফেন্সির ক্রস দিয়ে একটা জাত বের করে মানুষকে ঠকাচ্ছেন। সেদিন একজন আমাকে ব্লাক সাউথ আফ্রিকান আউল দেখালেন তিনি কিনেছেন উনি মহা খুশি, আমি এই ব্রীড কোনদিন দেখি নাই। অরে ভাল করে পরীক্ষা করে বুঝলাম এটা ঝাক এর সাথে চাইনা আউল এর ক্রস করে এই জাত তুলেছেন। আর তিনি ভাল দামে বিক্রিও করেছেন। বিশিষ্ট ছাহাবী ওয়াসিলা ইবনুল আকওয়া (রাঃ) বলেন, রাসূলুল্ল¬াহ (ছাঃ) আমাদের কাছে আসতেন এবং বলতেন, হে বণিক দল! তোমরা মিথ্যা কথা ও মিথ্যা কারবার থেকে অবশ্যই দূরে থাকবে’।


আমাদের দেশে এই ধরনের খামারির সংখ্যা নেহাতই কম না কিন্তু তারা সব নাজায়েজ কাজকে জায়েজ করার জন্য নিজে ফতোয়া তৈরি করে রাখে যাতে মানুষ কে বুঝাতে পারে বা মনে মনে একটা লজিক দিয়ে নিজেকে অনর্থক সান্তনা বা বুঝ দেয়। এরা নিজেদের কে ব্রিডিং কারিগর মনে কর। আসলে এরা যে কি সেটা এরা নিজেরাও জানে না। এরাই হল কবুতর জগতের প্রধান শত্রু যদিও এরা কবুতর প্রেমি বলে পরিচয় দেয়।


“তাদের দুস্কর্ম তাদেরকে বিপদে ফেলেছে, এদের মধ্যেও যারা পাপী, তাদেরকেও অতি সত্ত্বর তাদের দুস্কর্ম বিপদে ফেলবে। তারা তা প্রতিহত করতে সক্ষম হবে না।“(সূরা আল যুমারঃআয়াত-৫১)


তারা হয়ত মনে করে তাদের এই চালাকি কেউ বুঝতে পারে না, কারণ তারা একাই চালাক। কিছু লোক ছাড়া সবাই বুঝে কিন্তু কিছু বলতে পারে না। বা বলার কিছুই বা করার কিছু থাকে না মনে মনে ঘৃণা করা ছাড়া। আমাদের দেশে কিছু খামারি তাদের মনের মধ্যে জং পড়ে গেছে। তারা সেই ঘৃণা তুকুও করে না , তারা সাড়া জীবন মানুষের উপকারের কথা দূরে থাক, ভাল কিছু করার কথা চিন্তাও করে না। তারা ভাল কিছু দেখলেই নানা নেতিবাচক কথা বলে মানুষদের নিরুৎসাহিত করে। ফলে আমাদের দেশে আজ পর্যন্ত ভাল কিছু এখনও পর্যন্ত হয়ে ওঠেনি আর তাতে লাভ তাদেরই। এরা বাইরে কবুতর পাঠাই কি আসে যাই এখানকার খামারিরা মরল না বাচল। কিন্তু তারা জানে না। যে কেউ যদি কারো জন্য গর্ত খুঁড়ে তাহলে সেটাতে তারও পরার সম্ভাবনা বেশী থাকে। এরা কয়টা টাকার জন্য নিজের ঈমান ও জামীর বিক্রি করে দেয়। “তোমরা আল্লাহর অঙ্গীকারের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না। নিশ্চয় আল্লাহর কাছে যা আছে, তা উত্তম তোমাদের জন্যে, যদি তোমরা জ্ঞানী হও।“ (সূরা নাহল:আয়াত-৯৫)


এই চক্র শকুনের মত কাল থাবা নিয়ে বসে আছে একটু সুযোগের অপেক্ষায়, আমাদের যেকোনো দুর্বল মুহূর্তে আরও বড় সর্বনাশ করতেও এরা প্রস্তুত, তাই আমাদের আগে থেকেই সতর্ক হতে হবে। আর এটাই সেই উপযুক্ত সময়। আল্লাহ্‌ বলেন, “আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না, যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ যখন কোন জাতির উপর বিপদ চান, তখন তা রদ হওয়ার নয় এবং তিনি ব্যতীত তাদের কোন সাহায্যকারী নেই।“(সূরা রা’দঃআয়াত-১১) কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে আমারা এখনও আমাদের ভাগ্য পরিবর্তন করতে যা করা দরকার তার কিছুই করি না নিয়তির হাতে নিজেকে সঁপে দিয়ে বসে থাকে অনায়াসে।


আমাদের দেশের এই সব চক্রকে কোনদিন কোন শিক্ষা দিয়া যাই না বা যাবে না যতক্ষণ না আল্লাহ্‌ এর তরফ থেকে কোন ফায়সালা এসে যায়। এরা দরিদ্রতা ভয় করে আর তাই নানা অপকর্মের মাধ্যমে টাকা রোজগারে পিছপা হয়না। এরা হালাল ও হারামের পার্থক্য করে না। আর এর যে খারাপ প্রতিক্রিয়া হতে পারে সেটা তারা উপলব্ধি করতে পারে না। আজ তারা ১ লক্ষ্য টাকা আয় করলে নানা ভাবে তাদের এর থেকেও বেশী খরচ হয়ে যাই নানা চিকিৎসা ও বেফজুল কাজে, তারা শান্তিতে ঘুমাতে পারে, শান্তিতে খেতে পারেনা। তারপরও তারা বুঝে না তাদের উপলব্ধি হয়না। তাহলে এই টাকা অর্জন করে কি লাভ? এজন্য বলা হয় easy money, easy go !


“শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দেয়। পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও বেশী অনুগ্রহের ওয়াদা করেন। আল্লাহ প্রাচুর্যময়, সুবিজ্ঞ।(সূরা আল বাক্বারাহঃআয়াত-২৬৮)


আমাদের হাই স্কুলের ক্লাসে একটা দুষ্ট ছেলে ছিল নাম ফয়সাল। সারাদিন নানা ধরনের দুষ্টামু আর বাদরামু তে ব্যাস্ত থাকত। আমরা সবাই তাকে এক বিচিত্র কারনে পছন্দ করতাম। তারও কারণ ছিল আর সেটা হল আমাদের স্কুল অউয়ার সাড়ে পাচ ঘণ্টা আর এর মধ্যে কেউ ক্লাস থেকে বের হতে পারবে না। কোন কথা বলতে পারবে না। চুপ করে বসে থাকতে হবে বেঞ্চিতে। এটাও কি সম্ভব। আমাদের ক্লাস ক্যাপ্তেন ছিল হার বজ্জাত সে ছিল সারের একনম্বর চামচা। ফয়সাল ক্যাপ্টেনের চোখ রাঙ্গান কে পাত্তা দিত না আর যেহেতু ফয়সাল একটু ডানপিটে বলে সে তাকে খ্যাপাত না। যাই হোক, ক্লাসে তার বদমাসির জন্য অনেক মার খেত, কিন্তু তাতে তার কোন কিছু এসে যেত না। তারটা পছন্দের গান ছিল বাংলা সিনেমার,’ তুমি যাইবা কেমনে, বোল যাইবা কোনখানে…? ধরা পইরা গেছ তুমি রঙ্গিলা জালে।হাইরে রঙ্গিলা জালে।‘ এই গানটা শুনতে শুনতে প্রথম দিকে একটু বিরক্ত লাগলেও পরে কেমন যেন এটার সাথে একটা পরিচিতি হয়ে গেছিলাম। আমাদের ইংরেজি শিক্ষক যিনি অনেক বছর ইংল্যান্ডে ছিলেন আর মেম বিয়ে করেছিলেন, তিনিও ক্লাসে একবার পড়াতে এসে খুবই বিরক্ত হয়ে বললেন। তোমরা যান আমার বাসার কাজের বুয়া পর্যন্ত ইংরেজিতে কথা বলে অথচ তোমরা তা পার না… what a shame…! What a pity…!! পরেরদিন আমরা সবাই ক্লাসে আসলাম এসে দেখলাম ফয়সাল কেমন যেন একটু পরিবর্তন সবার সাথে ইংরেজিতে কথা বলছে। ভুল হোক আর সুদ্ধ হোক কিন্তু বলছে। গতকালের সারের কথা তার ইগো তে লেগেছিল তাই সে প্রতিজ্ঞা করেছিল কাজের মেয়ে যদি ইংলিসে কথা বলতে পারে তাহলে আমি কেন পারব না। সবই ঠিক আছে সমস্যা হল তার গান গাওয়া। আর তারই সেই পরিচিত গানটা আজ কেন যেন অপরিচিত মনে হল। ‘how you will go, and where you will go..? you are caught in the color net….!’ কিন্তু গান গাওয়া নিয়ে কাজ আর সে তো কাওকে শুনানোর জন্য গাইছে না সে নিজের জন্য গাইছে। তাই সে কাউকে পরোয়া না করে, গেয়েই চলল। আজ অনেক বছর তার সাথে দেখা হইনি কেমন আছে জানিও না। কিন্তু তার কথা মনে আছে, মনে থাকবে। আমাদের দেশে এই সব বাটপার, জোচ্চোর লোক ঠকানর লোকদের জন্য মাঝে মাঝে মনে হয়, সেই গানের মত যে তারা কালার নেট বা রঙ্গিলা জালে হয়ত ধরা পড়বে না কোন দিন, কিন্তু সাদাকাল জালে একদিন ঠিকই ধরা পড়বে…! পড়তেই হবে…!! কোন ভুল নাই তাতে…!!!


আল্লাহ্‌ বলেন,“আল্লাহ তোমাকে যে অর্থ সম্পদ দিয়েছেন তার দ্বারা আখিরাতের আবাস (জান্নাত) অনুসন্ধান করো এবং পার্থিব জীবনে তোমার বৈধ (ভোগের) অংশও ভুলে থেকোনা। (মানুষের) কল্যাণ করো, যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন। আর (অর্থ সম্পদ দ্বারা) দেশে বিপর্যয় সৃষ্টি করোনা। বিপর্যয় সৃষ্টিকারীদের আল্লাহ পছন্দ করেন না। “(সূরা ২৮ আল কাসাস : আয়াত ৭৭)


মূল লেখক : সোহেল রাবি ভাই



শেয়ার বাজার কবুতরের সূত্র ও ফর্মুলা (কেস স্টাডি) BD Online Pigeon Market

শেয়ার বাজার কবুতরের সূত্র ও ফর্মুলা (কেস স্টাডি)

Pigeon Discussion, Pigeon Diseases & treatment

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪

কবুতরের গুরুত্বপূর্ণ ঔষধ (Pigeon Medicine) দাম ও কার্যকারিতা ।

Pigeon Medicine


1) Coccicure: Size 150 grm cntr Price:Tk.3000/-


Quantity: 2 cntr


Indications: Treatment of coccidiosis in racing pigeons caused by Eimeria spp.


Dosage: 1 spoonful per 2 litres drinking water for 6 days.


When 20 pigeons drink more than 1litre a day, reduce or raise the dose proportionally. Try to administer enough medicines to provide the quantity the pigeons drink in 1 day. Refresh the water after 1 day.


Note : Coccidiosis must only be treated in case of moderate or severe infections because coccidiosis is no big problem by racing pigeons. By light infections is extra hygiene enough. After a cure always 2 days multivitamins.


2) Streptococ-coli-cure: Size 150 grm cntr Price:Tk.3000/-


Quantity: 4 cntr


Indications:Diseases caused by the bacteria’s Streptococcus bovis, (young bird sickness) and E-coli. This cure is active against both problems in racing pigeons.


Treatment:Administer when signs of e-coli (mostly youngsters with no appetite, vomiting, weight lose, slimy droppings, mortality) or streptococcus (more older pigeons, muscle infections, paralysing of legs and wings, total illness).


Dosage:1 spoonful per 2 litre drinking water for 10 days. When 20 pigeons drink more or less than 1 litre a day, reduce or raise the dose proportionally. When adminster medicines in the drinking water, provide the quantity they drink in 1 day. Refresh the water after 1 day.


Prevention for e-coli:Young pigeons after every stress-situation (after vaccination, after weaning, after first time basketing, after first time training, after the first flights, after ending darkness) administer for 2 days.


Note: After each cure with streptococ-coli cure give multivitamins for 2 days


3) Trichomonas Cure: Size 150 grm cntr Price:Tk.2800/-


Quantity: 2 cntr


Indications: Trichomoniasis(Cankar) and Hexamitiasis in racing pigeons.


Treatment: When positive throat-swab (Trichomoniasis) or positive cloaca-swab (Hexamitiasis) When signs of Trichomoniasis ( yellow moisture on the mucous membrane in the mouth) in the throat.


Dosage:1 measure spoon in 4 litre water.


Prevention: When fanciers don’t use the Disinfection Combination then give ) Trichomonas Cure 1 day after the flight. And for 6 days when the pigeons sit on eggs.




4) Paratyphoid cure
: Size:150 grm cntr Price:Tk.3200/-cntr


Quantity:7 pcs


Indications:Salmonellosis (Paratyphoid) in racing pigeons.


Treatment:When signs of salmonella, dark green slimy and wet droppings, pigeons have lame legs or fly crooked, weight lose, dead youngsters in the nest, infertile eggs. If suspected lofts administer after the moult a cure for 14 days. The Paratyphoid Cure is also active against many other bacteriological gastro-intestinal infections. If serious infections the advice is: 14 days paratyphoid-cure, followed by 1 week paratyphoid cure. After treatment give multivitamins for 1 week. After treatment of severe infections, every six weeks bacteriological test of the droppings are needed for the duration of six months


Dosage: 1 spoonful per 2 litre drinking water during 14 days. When 20 pigeons drink more or less than 1 litre a day, reduce or raise the dose proportionally. When administer medicines in the drinking water provide the quantity they drink in 1 day. Refresh the water after 1 day.


5) Wormacure: Size: 100 grm cntr Price: 2200.- cntr Quantity:8 cntr


Indications: Worm infections from the roundworms ascaridia or cappillaria (hairworms) in racing pigeons.


Treatment:When worms are found in the droppings or eggs from the worms are found in the droppings, a cure must be given. Don’t treat with youngsters in the nest. Not to be used during the moult. After the cure administer 2 days multivitamins.


Dosage:1 spoon in 2 litre drinking water.


6) Total Disinfection Combination: Size: 150 grm cntr Price:Tk.5000/-


Quantity: 4 cntr


Indications: A magistral prepared water soluble powder with a disinfection cure for coccidiosis, trichomoniasis, paratyphoid and ornithosis for racing pigeons


Treatment:For 1 week before the beginning of the racing-season and during the races 1 day after each race. See further “The racing system”


Dosage: 1 spoonful per 2 litres drinking water. When 20 pigeons drink more than 1 litre a day, reduce or raise the dose proportionally. When administer medicines in the drinking water, provide the quantity they drink in 1 day. Refresh the water after 1 day.


7) OrniSpecial: Size: 5grm per sachets Price:Tk.600/-


Quantity:26 sachets


• Information:Combi-preparation with spectacular effects in case of Ornithosis Complex


symptoms such as:


• decreased desire to fly


• sudden lack of condition after ± 5 races


• dirty noses


• difficult breathing (rattles)


• swollen eyelids


• sneezing and scratching of the head


• darkening of the cere


• dry plumage


• “swollen” feathers around the ears


• Use: 1 – 4 days consecutive 1 measure spoon per 1 liter of water.


Preventive and for extra condition:


1 day before basketing 1 measure spoon per 1 liter of water.


Can also be mixed with W.N. for faster result:


1 sachet W.N. + 1 sachet OrniSpecial (or 2 measure spoons) per 2 liters of water.


8) B.S: Size: 5grm per sachets Price:400/- sachets


Quantity: 50 sachets/Box x 5 box


Indication: Preventive and curing in case of canker (tricho), coccidiosis, hexamitiasis and some bacterial infections of crop and intestinal. Stimulates down feather fall, purifies and improves digestion.


During breeding season on eggs: 6 days consecutive 1 sachet for 2 liters of water or 1 sachet mixed with 1 kilogram of grains .


After homing: 1,5 day 1 sachet per 2 liters of water or mixed with 1 kilogram of grains(sachets of 5 gr). Can also be used in combination with Belgasol.


9) Belgawormac: Size:100 tablets pkt Price:3000/-(per pc tk.30)


Quantity: 2 pkts


• Information: The new miracle tabl. (dewormer) against roundworms (Ascaridia, Capillaria) and tapeworms in pigeons. Easy to administer, highly effective and without any negative side effects.


• Use: 1 tablet per pigeon.


10) Biolektron: Size:500 ML Price:3000/- Quantity: 2 pcs


Information: Belgasol is a unique combination of electrolytes, vitamins, trace elements and amino acids on the basis of energy sources. Belgasol causes excessive fluid loss (dehydration) for a very rapid moisture absorption in the body. If suddenly manure, in the transition from porridge to the hard feed, accompanied by excessive alcohol consumption is excessive grit and mineral intake and weight loss the best solution Belgasol in double dose.


Application: During the breeding 5 consecutive days:


1-2 tablespoons to 1 liter of water.


Promote fitness and against thirst: The basketing: 1 tablespoon to 1 liter of water.


Faster recovery of the flight: 1 tablespoon to 1 liter of water immediately after returning home, possibly in combination with BS (Better digestion) 1 sachet per 2 liters of water or 1 sachet per 1 kg. to feed.


11) Superboli: Size :100 pills Price:Tk.1800/- Quantity: 1 cntr


Information :Pills on the basis of the vitamin B complex


Application : Enter up to1- 2 pills before basketing, also after returning home from a heavy flight


12)Ropa-B 10%: Size:250 ML Price:Tk.2000/- Quantity: 2 bottle


Keep your pigeons bacterial and fungal-free in a natural way.


ROPA-B Feeding Oil 10% (the only original) is a supplementary feed for pigeons.


This product is made from oregano oil extracted from the oregano plant. ROPA-B Feeding Oil 10% is an organic product that has no side effects. ROPA-B was tested by TNO and its effectiveness has been proven over and over again.


Effective against:


– Coccidiosis


– E.coli


– Trichmoniasis (Canker)


– Salmonella


– Worms


– Young Pigeon Sickness


Preventive: ROPA-B Feeding Oil 2% can be used safely throughout the year at 5mls per kilogram feed. We recommend using it 3 times per week for prevention and daily when birds experience stressful situations i.e. transport prior to and recovery post racing.


Recovery from bacterial or fungal challenge: 10mls per kilogram feed for 7 days.


13) ENROFLOXAROM 10%: Size:100 ML Price:1500/Cntr


Quantity:18 pcs


Broad spectrum antimicrobial


INDICATIONS


For the treatment of mycoplasmosis, salmonellosis, pasteurelosis, infectious coryza produced by bacteria, mycoplasma and chlamidia in poultry (hens, turkeys, racing and ornamental pigeons).


METHOD OF ADMINISTRATION


The product is administered orally, via the drinking water, as follows:


• In pigeons: 1 ml/litre of drinking water/day, for 5-6 days.


14) Alazol: Size:250 ML Price:Tk.3000/- Quantity: 1 CNTR


Treatment


Given the almost constant presence of trichomoniasis in a herd, it is prudent to conduct at least two preventive treatments in the year: one in the spring, the second before or after the big moult.


The treatment during the first half of the breeding season, is an excellent method since breeding will be free of trichomoniasis during feeding their young, excessively delicate period.


Preventive treatment can be conducted with TRICHOLYSE oral dimetridazole based powder, to be administered in drinking water at a rate of 4 teaspoons per liter of water for 5 days.


In times of extreme heat or feeding, it should compensate for the increased watering by reducing the dose accordingly, so that the drug dose ingested remains roughly constant: this is the reason that makes the most delicate Use of the ALAZOL more concentrated dimetridazole the TRICHOLYSE because poorly controlled, a drinking water consumption too dosed drug can cause nervous symptoms, fortunately reversible and leaving no sequelae specialty. Nevertheless, it is this product that I use alazol. Curative treatment undertaken when the disease is discovered, requires a treatment period of 7 days. Its exceptional safety (no side effects have ever been found and doses corresponding to 32 times the therapeutic dose did not result in the death of any canary …). I have not seen either of risk of infertility.


Preventive use


-when weaning, possibly before the first release.


-before mating, during the first half of the brooding,


If trichomoniasis declared, the collective treatment is needed!


Dosage Alasol:


– In 5 ml for preventive 2.5 liter for 5 days, or as 2 ml per liter.


– Curative same dosage but for 7 days of treatment


And for those like me who prefer to give in each case when I find an inflammation of the eye, beak I give 1 drop in a fountain of competition.


15) ROPA-B (Booster): Probiotic Size:300 grm cntr Price:Tk.3500/cntr


Quantity: 2 cntr


Ropa-B BOOSTER restores the intestinal flora after antibiotic use, vaccinations and / or heavy exertion. As the product is completely natural, there is no resistance or overdose Ropa-B BOOSTER provides encouraging a healthy digestive system and immune system in pigeons.


Maintenance dose: 4 grams per pound of feed, 3-4 days a week. Can be given during all seasons.


During vaccinations:. 8 grams per kilo of food, five days before and 5 days after.


After use of antibiotics: 8 grams per kilo of food for five days.


16 ) Endo & Ecto Parasites Control: Size:10 ML Quantity:5 pcs Tk.1600/- bottle


Benefits


Highly effective parasiticide

Great activity against both- Endo & Ecto parasites even at very small doses

Improves productivity

Improves overall health

Improves liver function

Improves immune function


Indications


Effective against all stages of most of the major Endo & Ecto parasites such as Roundworms. Ticks, Mites. Lice & Heart worm


ENDO-ECTO is a external and internal parasite control drop. Put one drop medicine on the neck skin of a pigeon and wait for until dry.


17) Belgaroni 10%: Size:Container of 150gr Price:Tk.3000/-


Quantity: 2 pcs


Indications: Preventive and treatment curative in case of trichomoniasis (canker)


Instructions and Dose:


– Preventive: 2 gr per liter of drinking water or with 1/2 kg of feed, for 2 days consecutive.


– Treatment: 2 gr per liter of drinking water or with 1/2 kg of feed, for 6 days consecutive.


– In severe cases, repeat after 14 days.


18) Chevi-col: 100 capsules per pkt Price:Tk.3500/Box


Indications:Treatment and prevention of Trichomoniasis and Hexamitiasis


Parent birds (very important!):After laying eggs but before hatching


Preventive treatment for all other pigeons 1 capsule 1 pigeon Twice a year, for 3 days each


19) OrniSpecial: Size: 80 grm per sachets Price:Tk.4000/-


Quantity:3 can


• Information:Combi-preparation with spectacular effects in case of Ornithosis Complex


symptoms such as:


• decreased desire to fly


• sudden lack of condition after ± 5 races


• dirty noses


• difficult breathing (rattles)


• swollen eyelids


• sneezing and scratching of the head


• darkening of the cere


• dry plumage


• “swollen” feathers around the ears


• Use: 1 – 4 days consecutive 1 measure spoon per 1 liter of water.


Preventive and for extra condition:


1 day before basketing 1 measure spoon per 1 liter of water.


Can also be mixed with W.N. for faster result:


1 sachet W.N. + 1 sachet OrniSpecial (or 2 measure spoons) per 2 liters of water.


20) Nirfuramycin: Size: 25 grm per sachets Price:Tk.650/-


Quantity:25 sachets


INDICATIONS: The best treatment against Salmonellosis (Paratyphus). With 1 sachet of Nifuramycin you can treat 250 pigeons


• Bacterial infections


• Coli infections


• Salmonellosis (Paratyphus)


• Bacterial infections of the respiratory organs


• General stress situations


DOSAGE


• 5 grams of Nifuramycin (1 measuring cup) per 2 litres of drinking water (20-25 pigeons) or 1 sachet in 12,5 litres of drinking water (250 pigeons) over period of 3-4 days.


21) Pigeons baby feeder: Quantity: 7 pcs Price:Tk.1000/pcs


মূল লেখক : সোহেল রাবি ভাই



কবুতরের গুরুত্বপূর্ণ ঔষধ (Pigeon Medicine) দাম ও কার্যকারিতা । BD Online Pigeon Market

কবুতরের গুরুত্বপূর্ণ ঔষধ (Pigeon Medicine) দাম ও কার্যকারিতা ।

Pigeon Discussion, Pigeon Diseases & treatment